ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ | ৫:৫০ 72 ভিউ
ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি আনতে ঘাম ছুটে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলোর। এই মধ্যস্থতার অন্যতম মূল দেশ পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই পক্ষের মধ্যে, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব দূর করার বিষয়টি অনেকটা স্কুলপড়ুয়া বালকদের মারামারি থামানোর মতো, যাদের উভয়েরই অহংবোধ প্রবল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভাইড পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছে, পাকিস্তানের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, ইসলামাবাদ বর্তমানে এই দুই দেশের ভাষায় ‘হতাশাগ্রস্ত তৎপর কূটনীতি’ চালাচ্ছে। তাঁরা বলছেন, সংবাদপত্র বা শিরোনামের মাধ্যমে তারা কূটনীতি করতে চান না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এক কর্মকর্তা বলেছেন, তারা মূলত এমন এক পরিস্থিতির মুখোমুখি, যা অনেকটা স্কুলপড়ুয়া বালকদের মারামারির মতো। এখানে সামলাতে হচ্ছে ‘অহংকার’, আর একই সঙ্গে রয়েছে ‘গভীর অবিশ্বাসের এক বিশাল সাগর’, যার ওপর তাদের সেতু গড়ে তুলতে হচ্ছে। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই উল্লেখ করেছেন, তারা একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হয়েছে। তো, এই অবস্থায় এখন প্রশ্ন হচ্ছে—যদি কোনো ধরনের সমঝোতা হয়, যদি কোনো চুক্তি হয়, তাহলে কী নিশ্চয়তা আছে যে তাদের নেতাদের লক্ষ্যবস্তু করা হবে না? আলোচনার টেবিলে বসতে গেলে তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? পাকিস্তানিরা ইরানের ক্ষমতার কাঠামোর বিভিন্ন স্তরের সঙ্গে যোগাযোগ রাখছে। এক পাকিস্তানি সূত্র জানিয়েছে, তারা ইরানের ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলছে, কূটনীতিকদের সঙ্গে কথা বলছে এবং সামরিক কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ করছে—যার মধ্যে ইঙ্গিত রয়েছে আইআরজিসিও রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?