ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে – বর্ণমালা টেলিভিশন

ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ৫:৩৬ 67 ভিউ
অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে আটকে আছে। রয়টার্স-ইপসসের সর্বশেষ জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধ, মূল্যস্ফীতি এবং পোপকে নিয়ে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের কারণে অনেক অ্যামেরিকান ট্রাম্পের নেতৃত্ব, আচরণ ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন। জাতীয় ভাবে চালানো ছয় দিনব্যাপী জরিপটি সোমবার শেষ হয়। এতে দেখা যায়, ট্রাম্পের কাজের প্রতি সমর্থন ৩৬ শতাংশে স্থির রয়েছে, যা এক মাস আগের সমান। চলতি মেয়াদে তাঁর সর্বোচ্চ অনুমোদন ছিল ৪৭ শতাংশ, ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার কিছুদিন পর। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর অ্যামেরিকায় জ্বালানির দাম বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। জরিপে ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় অনুমোদন মাত্র ২৬ শতাংশ, যা তাঁর সর্বনিম্ন স্কোরের একটি। ইরানে অ্যামেরিকার সামরিক হামলার প্রতি সমর্থনও সীমিত। জরিপে দেখা যায়, ৩৬ শতাংশ বলেছেন তারা হামলা সমর্থন করেন, যা আগের জরিপে ছিল ৩৫ শতাংশ। তবে মাত্র ২৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই সামরিক পদক্ষেপ ব্যয়ের তুলনায় সার্থক হয়েছে। ট্রাম্পের আচরণ ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন জরিপে মাত্র ২৬ শতাংশ অ্যামেরিকান বলেছেন, তারা ট্রাম্পকে “শান্ত স্বভাবের” নেতা মনে করেন। রিপাবলিকান ভোটারদের মধ্যেও এ বিষয়ে বিভাজন স্পষ্ট। ৫৩ শতাংশ তাঁকে শান্ত স্বভাবের বললেও ৪৬ শতাংশ একমত নন। ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ৭ শতাংশ একই মত দিয়েছেন। গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা কমেছে বলে মনে করেন ৫১ শতাংশ উত্তরদাতা। এর মধ্যে ১৪ শতাংশ রিপাবলিকান, ৫৪ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং ৮৫ শতাংশ ডেমোক্র্যাট রয়েছেন। পোপ লিওকে ঘিরে নতুন বিতর্ক ইরান যুদ্ধের সমালোচনা করায় পোপ লিওর বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যও আলোচনায় এসেছে। জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ অ্যামেরিকানের কাছে পোপ লিওর ভাবমূর্তি ইতিবাচক। বিপরীতে ট্রাম্প সম্পর্কে ইতিবাচক মত দিয়েছেন ৩৬ শতাংশ। জরিপে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের চেয়েও পোপ লিও বেশি ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন। ন্যাটো ও নিরাপত্তা প্রশ্ন রয়টার্স ইপসসের চালানো জরিপে মাত্র ১৬ শতাংশ অ্যামেরিকান ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন, যদিও ট্রাম্প অতীতে এমন হুমকি দিয়েছেন। একইসঙ্গে মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে অ্যামেরিকার হামলা দেশটিকে আরও নিরাপদ করবে। ডেমোক্র্যাটদের মধ্যে এ হার ৬ শতাংশ, রিপাবলিকানদের মধ্যে ৫৭ শতাংশ। ইরান যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং ব্যক্তিগত আচরণ নিয়ে বিতর্ক—এই তিন ফ্রন্টে একসঙ্গে চাপে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই সংখ্যাগুলো হোয়াইট হাউসের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪