ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ | ৫:১৫ 92 ভিউ
ইরানের দিকে আরও একটি মার্কিন সামরিক নৌবহর অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আইওয়ায় দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় ইরানকে উদ্দেশ করে বলেন, ‘চুক্তি করুন’। বুধবার (২৮ জানুয়ারি) জেরুজালেম পোস্টের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, জুন মাসে ‘অপারেশন মিডনাইট হ্যামারের’ মাধ্যমে আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। মানুষ ২২ বছর ধরে এর অপেক্ষায় ছিল। তারা মাত্র এক মাস দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির। তিনি বলেন, এখন ইরানের দিকে আরেকটি সুন্দর নৌবহর ভেসে যাচ্ছে। আমি আশা করি তারা এবার চুক্তি করবে। এর আগে শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কড়া নজর রাখছে এবং একটি বিশাল নৌবহর ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তারা বহুদিনব্যাপী সামরিক প্রস্তুতি মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই মহড়ার লক্ষ্য হলো সামরিক সম্পদ ও জনবলের দ্রুত মোতায়েন সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং সম্ভাব্য পরিস্থিতিতে দ্রুত ও নমনীয় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা। এর আগে রোববার সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষামূলক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সোমবার দ্য জেরুজালেম পোস্ট-কে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সূত্র নিশ্চিত করে যে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী বহরটি ভারত মহাসাগরে সেন্টকমের আওতাধীন জলসীমায় পৌঁছেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বহরের সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং যুদ্ধবিমান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা