ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ৫:৩৮ 69 ভিউ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিএনবিসি-কে দেওয়া এক তিনি দাবি করেন, আলোচনায় অ্যামেরিকা শক্ত অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত একটি “দারুণ চুক্তি” হবে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি সেটা করতে চাই না। আমাদের হাতে খুব বেশি সময় নেই।” ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অ্যামেরিকা শক্ত অবস্থানে আছে এবং শেষ পর্যন্ত একটি “চমৎকার চুক্তিতে পৌছানো সম্ভব হবে। তিনি বলেন, সমঝোতায় পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই। তবে তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে রাজি হয়, তাহলে তারা নিজেদের “খুব ভালো অবস্থানে” নিতে পারবে। এছাড়া আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তেহরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও ইরান প্রতিনিধিদের ইসলামাবাদে পাঠাবে। ট্রাম্প বলেন, “যখন তারা বলেছিল তারা কাউকে পাঠাবে না, তখন আমি বলেছিলাম তারা পাঠাবে। তাদের পাঠানো ছাড়া কোনো উপায় নেই। আমার মনে হয়, শেষ পর্যন্ত আমরা একটি দারুণ চুক্তিতে পৌঁছাবো। আমার মনে হয়, তাদের আর কোনো বিকল্প নেই।” পরে ট্রাম্প সিএনবিসি-কে বলেন, “আমি বোমা হামলার প্রত্যাশা করছি, কারণ সেটাই ভালো মনোভাব হবে।” এদিকে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে প্রকাশ্য সমালোচনা, আলোচনার পথকে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্প বলেন তিনি, ‘আলোচনা প্রক্রিয়া চলাকালীন তাদের এ ধরনের সমালোচনা করা উচিত নয়। কারণ এটি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করে।’ ক্ষতির ব্যাখ্যা হিসেবে ট্রাম্প বলেন, ‘সমালোচনা অন্য পক্ষকে (ইরান) আশাবাদী করে কিন্তু আমি তাদের এ জাতীয় কোনো আশা দিতে চাই না।’ সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধ নিয়ে হাউস মাইনোরটি লিডার হাকিম জেফ্রিসসহ বিভিন্ন ডেমোক্র্যাটিক নেতার সমালোচনার পর, মূলত বিরোধী দলকে ইঙ্গিত করে এ কথা বলেন তিনি। ট্রাম্পের মন্তব্যটি এমন সময় এলো, যখন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সসহ শীর্ষ অ্যামেরিকান কূটনীতিকরা আজ শান্তি আলোচনার দ্বিতীয় বৈঠকের জন্য পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪