ইরানের সঙ্গে আলোচনা নাকচের পর ফের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

ইরানের সঙ্গে আলোচনা নাকচের পর ফের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ | ৬:০৭ 50 ভিউ
ইরান চাইলে যে কোনো সময় শান্তি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়া তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিলের বিষয়টিও জানিয়েছেন ট্রাম্প। ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের হাতে সব ক্ষমতা আছে, ওরা (ইরান) যখন খুশি আমাদের ফোন করতে পারে। তবে পাকিস্তানে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলটিকে না পাঠানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি আমার লোকজনকে বলেছি, কিছুক্ষণ আগে ওরা (উইটকফ ও কুশনার) রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি বললাম, না, ১৮ ঘণ্টা ব্যয় করে (ফ্লাইটে) তোমাদের ওখানে যাওয়ার কোনো অর্থ হয় না। শুধু বসে বসে আজেবাজে কথা বলার জন্য তোমরা আর ১৮ ঘণ্টার বিমানযাত্রা করবে না। ট্রাম্প বলেন, ইরানি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় যোগ দিতে মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ যাওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ার স্বয়ংক্রিয় মানে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়ে যাওয়া নয়। সফরসূচি বাতিল করার অর্থ তিনি আবার যুদ্ধ শুরু করবেন, এমন দাঁড়াচ্ছে কিনা প্রশ্নে ট্রাম্প মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, না, এর অর্থ তা না। আমরা এখনো এ বিষয়টি নিয়ে ভাবিনি। উল্লেখ্য, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সংকটের স্থায়ী সমাধানে ইরানের দাবিগুলো তিনি পাকিস্তানের কাছে তুলে ধরেন। এবার আরাঘচি ওমান ও রাশিয়া সফর করবেন বলে জানা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার