নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের
রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা?
ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে
সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা
জানুয়ারি মাসটাকে এখন বহুকাল আগের বলে মনে হচ্ছে। মাস চারেক আগেও ইরানে বড় বিক্ষোভ দেখা দিয়েছিল। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হয়ে ধীরে ধীরে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সামগ্রিক ক্ষোভে পরিণত হয়। কিন্তু এই বিক্ষোভের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যা এখনো অনেকের মাথায় ঘুরছে।
একজন ইরানি জানান, তিনি তেহরানের একটি শান্ত গলিতে দেখেছেন ঝাড়ুদারের ছদ্মবেশে এক ব্যক্তি হঠাৎ রিভলভার বের করে দুটি মেয়েকে গুলি করে। কাস্পিয়ান সাগরের কাছে একটি উত্তরের শহরে নিজের বাড়ির ছাদ থেকে এই দৃশ্য দেখেছেন বলে সূত্রটি মিডল ইস্ট আইকে জানিয়েছে।
তেহরান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কাজভিনেও একই ধরনের ঘটনার কথা জানিয়েছেন আইআরজিসির ভেতরের একটি সূত্র। সেখানে কোনো বিক্ষোভ ছাড়াই একটি রাস্তায় একজন মা ও তার ছোট ছেলেকে হত্যা করা হয়, এমন অস্ত্র দিয়ে যা ইরানের নিরাপত্তা বাহিনীর নয়।
৮ জানুয়ারি পূর্ব তেহরানের একটি বিক্ষোভে যোগ দেওয়া একজন জানান, মুখোশ পরা একদল মানুষ একসাথে চলছিল, স্লোগান দিচ্ছিল এবং মিছিলে নেতৃত্ব দিচ্ছিল। ইউরোপের 'ব্ল্যাক ব্লক' কৌশলের মতো তারা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হলেই হঠাৎ উধাও হয়ে যেত। এই কৌশল ইরানে সম্পূর্ণ অপরিচিত।
ইরানের সরকারি হিসাবে বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে মার্কিন মানবাধিকার সংস্থা হ্রানার হিসাব বলছে সংখ্যাটি কমপক্ষে সাত হাজার।
ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক্সে লিখেছিলেন, ‘ইরানের রাস্তায় থাকা প্রতিটি মোসাদ এজেন্টকেও নববর্ষের শুভেচ্ছা।’ ইসরাইলের এক মন্ত্রী সরাসরি বলেছেন, ‘আমাদের লোকেরা এখন সেখানে কাজ করছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।