নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
ইরানকে ঘিরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে ইউএই-তুর্কি কোম্পানি
ইরানকে সাহায্য করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তুরস্কভিত্তিক একাধিক কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কয়েকটি জাহাজকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। খবর রয়টার্সের
যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের জন্য অস্ত্রের উপাদান সংগ্রহে সহায়তা করেছে এবং ‘শ্যাডো ফ্লিট’ জাহাজের মাধ্যমে তেল পরিবহনে ভূমিকা রেখেছে।
দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটস এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ মূলত ইরান, তুরস্ক ও ইউএই থেকে পরিচালিত এমন নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে, যারা তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রচলিত অস্ত্র কর্মসূচিকে সহায়তা করছে।
একই সঙ্গে কয়েকটি জাহাজকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে, যেগুলো শত শত মিলিয়ন ডলারের ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহন করেছে বলে দাবি করা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইরানি তেল রপ্তানি সহজতর করা বা অস্ত্র-সম্পর্কিত সরঞ্জাম সংগ্রহে জড়িত ছিল। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তুরস্কের কয়েকটি কোম্পানিকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এসব প্রতিষ্ঠান ইরানের বিমান ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যুক্ত ক্রয় নেটওয়ার্কের অংশ ছিল।
এই নিষেধাজ্ঞার ফলে ইউএই ও তুরস্কের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর আন্তর্জাতিক বিধিনিষেধ মেনে চলার চাপ বাড়তে পারে। দুই দেশই আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিকসের প্রধান কেন্দ্র এবং বৈশ্বিক জ্বালানি বাজারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।