ইমরান হাশমির কাছে যা চাইলেন পুনম – বর্ণমালা টেলিভিশন

ইমরান হাশমির কাছে যা চাইলেন পুনম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:২২ 139 ভিউ
বলিপাড়ায় মাঝে মধ্যেই আলোচনা-সমালোচনার খরাকে পরিণত হন জনপ্রিয় অভিনেত্রী পুনম পান্ডে। কখনো নিজেকে মৃত ঘোষণা করে চাঞ্চল্য ছড়িয়েছেন, কখনো নামমাত্র পোশাকে রাস্তায় বেরিয়ে হইচই ফেলে দিয়েছেন; আবার কখনো বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েও সাবেক স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়ে আলোচনায় আসেন। এমনিতেই সামাজিক মাধ্যমে তার ছড়ানো ভিডিও হিল্লোল তোলে পুরুষের হৃদয়ে। মাসকয়েক আগেই তিনি রাস্তায় বেরোতেই তার সঙ্গে ছবি তোলার ছুঁতোয় চুম্বন দিতে এগিয়ে আসেন এক অনুরাগী। কিন্তু পুনম পান্ডে চুম্বন চান ইমরান হাশমির কাছ থেকে। কিন্তু কেন? কারণ বলি অভিনেতা ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। প্রথম দিকের প্রায় প্রতিটি সিনেমাতেই নায়িকাদের ঠোঁটঠাসা চুমু খেয়েছিলেন অভিনেতা। অথচ বাস্তবে তার জীবন শুধুই তার স্ত্রীকেন্দ্রিক। কোনো নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি অভিনেতার। কিন্তু পর্দায় চুম্বন দৃশ্যের জন্য তিনি রাজা। তাকে ‘চুম্বনের রাজা’ও বলা হয়ে থাকে। পুনমের একটা চুমুর চাহিদা ইমরানের কাছ থেকে। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পুনম পান্ডে বলেন, আমি ওকে বলতে চাই— তুমি কি আমাকে চুমু খেতে পারবে? যদিও পুনমের এহেন দাবি শুনে এখনো সাড়া দেননি নায়ক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই