ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত – বর্ণমালা টেলিভিশন

ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:০৪ 91 ভিউ
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রী ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। আর এ নিয়ে দেশটিতে বিক্ষোভ চলছে। পার্লামেন্টে অবস্থান কর্মসূচিও পালন করছে বিরোধী দল। এমন চাপের মুখে ও আরও শারীরিক অবনতির আশঙ্কায় ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হবে একটি মেডিকেল বোর্ডও। পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তারিক ফজল লিখেছেন, ‘তাঁর (ইমরান খান) স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ক্রমেই অবনতির দিকে গেলে তাঁর চিকিৎসা নিশ্চিতের দাবিতে দেশটির পার্লামেন্টে দুদিন ধরেই অবস্থান কর্মসূচি চলছিল। বিরোধী দলের ক্রমাগত চাপের মুখে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। প্রতিবেদন অনুযায়ী, ৭৩ বছর বয়সী ইমরান খান কয়েকমাস ধরেই কারাগারে বন্দী অবস্থায় আছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর আইনজীবী দল দাবি করেন, চোখের সংক্রমণের কারণে দৃষ্টিশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইমরান খানের। রিপোর্ট বলছে, ইমরান খানের ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় কারাগারে ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। ইমরান খানের আইনজীবী দল আরও দাবি করেন, সরকারের অবহেলার কারণেই তাঁর স্বাস্থ্যের এমন অবনতি হয়েছে। তবে সরকারি মুখপাত্ররা এমন অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এক পোস্টে লিখেছেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কার খবর শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবে এবং তাঁর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করবে। তাঁর শক্তি, দ্রুত আরোগ্য এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।’ একই ধরনের দাবি জানিয়েছেন ওয়াকার ইউনিসও, ‘রাজনীতি একপাশে রেখে বলছি— আমাদের জাতীয় বীর, যিনি আমাদের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তুলেছেন, যা অসংখ্য মানুষকে সহায়তা করেছে— তিনি এখন শারীরিকভাবে জরুরি অবস্থায় আছেন। তাঁর দ্রুত চিকিৎসা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, যেন তাঁকে সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, অধিনায়ক।’ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার লিখেছেন, ‘তাঁর দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আশা করি তিনি সর্বোত্তম চিকিৎসা পাবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ শহিদ আফ্রিদি লিখেছেন, ‘চিকিৎসা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার এবং সেটা নিশ্চিত করা উচিত।’ ‘মানবিকতা জয়ী হবে’ এমন আশা ব্যক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা লিখেছেন, ‘ইমরান খানকে কষ্ট পেতে ও এক চোখের দৃষ্টি হারাতে দেখা ভীষণ হৃদয়বিদারক।’ এটি শুধু পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নেই, ভারতের সাবেক ব্যাটসম্যান অজয় জাদেজাও ইমরান খানের চিকিৎসার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হন ইমরান খান। তাঁকে একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এসব মামলা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান ও তাঁর সমর্থকেরা। মাঝে ইমরান খানের মৃত্যুর গুজবও ছড়িয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার