ইমরান খানের বেঁচে থাকার তথ্য দিলেন পিটিআই নেতা, দেশ ছাড়তে চাপ – বর্ণমালা টেলিভিশন

ইমরান খানের বেঁচে থাকার তথ্য দিলেন পিটিআই নেতা, দেশ ছাড়তে চাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ৭:১৪ 61 ভিউ
ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর খুররম জিশান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে বন্দি আছেন। শনিবার (২৯ নভেম্বর) পাকিস্তান থেকে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে খুররম জিশান বলেন, পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে। সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীত ও শঙ্কিত। এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও এক মাস ধরে পাকিস্তান কর্তৃপক্ষ ইমরান খানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। ফলে গুঞ্জনের ডালপালা আরও জোরালো হয়ে ওঠে। এএনআইকে সিনেটর খুররম বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, তার আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে, তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে।' তিনি আরও বলেন, ‘কয়েক দিন ধরে আমাদের গ্যারান্টি দেওয়া হয়েছে, আমাদের নিশ্চিত করা হয়েছে, তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তিনি সুস্থ আছেন।' ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরনের চুক্তি করতে চাইছে, জানতে চাইলে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে। সরকার ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে জানিয়ে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। এমনকি তারা তাকে বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ করে থাকলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।’ ইমরান খান যে ধরনের নেতা, তাতে তিনি কখনোই রাজি হবেন না বলেও জানান খুররম জিশান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা