নিউজ ডেক্স
আরও খবর
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি
কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট
ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ
ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি
একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি
ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি
ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলীনূর রহমান এবার পরীক্ষায় নকলসহ শিক্ষকদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে এ ঘটনা ঘটে। তবে নকলসহ ধরা পড়লেও তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেনি বিভাগ। এ ঘটনায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
জানা গেছে, আলীনূর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র। ৯ সেপ্টেম্বর দ্বিতীয়বর্ষের ২য় সেমিস্টারের ২৪০৯ নম্বর কোর্সের পরীক্ষা চলাকালে নকলের সময় শিক্ষক ড. এ. কে. এম. মফিজুল ইসলামের হাতে ধরা পড়েন তিনি। ওই শিক্ষক তার খাতা বাজেয়াপ্ত করে বিভাগীয় সভাপতির কাছে হস্তান্তর করেন। পরে আলীনূর সভাপতির কাছে খাতা ফেরত চাইলে তাকে বহিষ্কার না করে কেবল পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কোনোরকম সিট বরাদ্দ ছাড়াই আলীনূর দীর্ঘ ছয় মাস ধরে জিয়া হলের ২১৭ নম্বর কক্ষে অবৈধভাবে অবস্থান করছেন।
হল প্রভোস্ট ড. সেলিম রেজা বলেন, অবৈধভাবে হলে অবস্থান করা ৩৩ জনের তালিকায় তার নাম রয়েছে। পরীক্ষা কমিটির সভাপতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, নকলের বিষয়ে আমাদের অবস্থান কঠোর। শনিবার ক্যাম্পাস খুললে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত আলীনূর রহমান বলেন, আমি কিছু নিয়ে যাইনি। আমার বন্ধুর কাছ থেকে নিয়ে লিখছিলাম।
শনিবার ছাত্রদল নেতা আলীনূর জিয়াউর রহমান হল শাখা শিবিরের এক নেতাকে থাপ্পড় দেন। এ নিয়ে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনাও ঘটে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]