ইনসাফ কায়েমে বেইনসাফের জায়গা নাই, প্ল্যাকার্ড হাতে রাস্তায় শিল্পীরা – বর্ণমালা টেলিভিশন

ইনসাফ কায়েমে বেইনসাফের জায়গা নাই, প্ল্যাকার্ড হাতে রাস্তায় শিল্পীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪১ 118 ভিউ
সম্প্রতি প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার প্রতিবাদে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’র ব্যানারে প্রতিবাদে এক কর্মসূচি পালিত হলো আজ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাথে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন নিয়েছেন সংস্কৃতিকর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেখানে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ, নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের আয়োজনে উপস্থিত ছিলেন লুভা নাহিদ চৌধুরী, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, আজমেরী হক বাঁধন, বাকার বকুল, অরুপ রাহীসহ অনেকেই। বক্তারা শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীর বিচার দাবি করেন। এছাড়া দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট আসবাবপত্র, মিউজিক সামগ্রী পুড়িয়ে ফেলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে, ছায়ানট ভবনের সামনের রাস্তায় সংস্কৃতির ওপর সহিংস হামলার প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সেখানেও কণ্ঠশিল্পী, সাহিত্যিক,সাংবাদিক, সংস্কৃতিসেবীরা অংশ নিয়েছেন। প্রতিবাদ সমাবেশে সম্মিলিতভাবে গাওয়া হয় মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, তীর হারা এই ঢেউয়ের সাগর, হিমালয় থেকে সুন্দরবন, সবশেষে জাতীয় সংগীত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার