ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৬
৮:৪৯ পূর্বাহ্ণ
20 ভিউ

আরও খবর

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের

ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৬ | ৮:৪৯ 20 ভিউ
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় পর্যায়ে সমালোচনা থামার আগেই এবার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে বগুড়ার “শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়”-এর নাম পরিবর্তন করে “শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়” করার প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—সরকারি দায়িত্বে থাকা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামে কেন একটি প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে? এর আগে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নবগঠিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। নিজের বংশনাম ও সন্তানদের নামে ইউনিয়ন — ইতিহাসে নজিরবিহীন কাণ্ড ঘটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম নতুন ইউনিয়নগুলোর মধ্যে শিবগঞ্জের “মীরবাড়ী” ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে মোকামতলা উপজেলার “সীমান্ত” ও “দিগন্ত” ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি জাতীয় আলোচনার বিষয় হয়ে ওঠে। গত সোমবার জাতীয় সংসদে এ বিষয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে মীর শাহে আলম দাবি করেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও গণশুনানির ভিত্তিতেই এসব নাম প্রস্তাব করা হয়েছে। তার সন্তানদের নামের সঙ্গে মিল থাকাটা কাকতালীয় বলেও তিনি উল্লেখ করেন। দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে তবে স্থানীয় পর্যায়ে ভিন্ন চিত্রের কথা বলছেন অনেকে। তাদের অভিযোগ, ইউনিয়নের নামকরণ বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করা হয়নি এবং কথিত গণশুনানির কোনো দৃশ্যমান প্রমাণও পাওয়া যায়নি। এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে এসব নিয়োগ দেওয়া হয়েছে। হিন্দু দেবতার নাম থাকায় বদলে ফেলা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম, প্রতিমন্ত্রীর ঘোষণা এদিকে নতুন করে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব সামনে আসায় সমালোচকরা বলছেন, ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক শেষ হওয়ার আগেই এখন শিক্ষাপ্রতিষ্ঠানের নামেও একই ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার প্রবণতা দেখা যাচ্ছে। তাদের মতে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের যৌক্তিকতা এবং এর পেছনের প্রক্রিয়া সম্পর্কে জনসম্মুখে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। ‘কচি মেয়ে চাওয়া’ প্রশ্ন এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয়দের একাংশের প্রশ্ন, যদি সত্যিই জনগণের দাবি ও মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট গণশুনানি, প্রস্তাবনা ও জনমতের নথিপত্র প্রকাশ করা হবে কি না। ফলে ইউনিয়নের নামকরণ বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার স্কুলের নাম পরিবর্তনের উদ্যোগ মীর শাহে আলমকে ঘিরে রাজনৈতিক ও নৈতিক প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ