ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু – বর্ণমালা টেলিভিশন

ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৬:৩২ 100 ভিউ
বেশ জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল শাবনূর অভিনীত নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে এরই মধ্যে সিনেমার বেশির ভাগ কাজও শেষ হয়েছিল। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জনপ্রিয় এই অভিনেত্রী। পরিকল্পনা ছিল, বিদেশ থেকে ফিরে বাকি অংশের কাজ শেষ করবেন শাবনূর। কিন্তু তিনি শিগগির দেশে ফিরতে না পারায় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। তারা শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে প্রকাশ করছে ইউটিউবে। এরই মধ্যে ২০ মিনিট দৈর্ঘ্যের একটি পর্ব প্রকাশ করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন, প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা। প্রযোজক মিথিলা বলেন, শাবনূর আপু দেশে ফিরলে ‘রঙ্গনা’ নতুন করে শুরু করব। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে আগের দৃশ্যগুলো ব্যবহার করা সম্ভব হবে না। তাছাড়া দীর্ঘ বিরতির কারণে লুকেও অমিল দেখা দেবে। তিনি আরও যোগ করেন, “ভাবলাম দর্শককে বঞ্চিত করার কী দরকার! যেটুকু কাজ করেছি, অন্তত সেটুকুই সবাই দেখুক।”দর্শকের জন্য তাই আপাতত ইউটিউবে দেখা যাচ্ছে ‘রঙ্গনা’র অসমাপ্ত যাত্রা, আর শাবনূরের ফেরার অপেক্ষায় প্রযোজনা দল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?