আসছে চিরকুটের নতুন অ্যালবাম – বর্ণমালা টেলিভিশন

আসছে চিরকুটের নতুন অ্যালবাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:৩৮ 149 ভিউ
দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। কিছুদিন আগেই এ ব্যান্ডের দলনেতা ও প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি বলেছেন, তাদের চতুর্থ অ্যালবামের কাজ শুরু করবেন। ঘোষণা অনুযায়ী বর্তমানে অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছে দলটি। এরই মধ্যে চতুর্থ অ্যালবামের নাম রেখেছেন ‘পেন্ডুলাম’। এরই মধ্যে পাঁচটি গানের কাজ সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অ্যালবামে মোট দশটি গান থাকবে। এ প্রসঙ্গে শারমিন সুলতানা সুমি বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু ব্যান্ডই নয়, একটি পরিবার। আমাদের চতুর্থ অ্যালবামের অর্ধেকের বেশি গান শেষের পথে। এখন রাতদিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের সব পরিশ্রম শুধুই ভক্তদের জন্য। তারাই আমাদের কাছে সব। আশা করছি প্রতিটি গানই হৃদয় জুড়িয়ে দেবে।’ নতুন অ্যালবামটি কবে প্রকাশিত হবে এ বিষয়ে এখনো নিশ্চিত করেননি তিনি। উল্লেখ্য, চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম ‘উধাও’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?