আশীর্বাদের নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত! পলাতক পুরোহিত – বর্ণমালা টেলিভিশন

আশীর্বাদের নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত! পলাতক পুরোহিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৭:০২ 121 ভিউ
পবিত্র ধর্মস্থানও এখন নারীদের জন্য নিরাপদ নয়—এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মালয়েশিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে পুরোহিতের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন তিনি। সুন্দরী প্রতিযোগিতায় মুকুটজয়ী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন। ঘটনার সূত্রপাত লিশালিনি জানান, তিনি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘ সময় অপেক্ষা করান। এরপর অভিনেত্রী যখন অফিসের উদ্দেশে বের হচ্ছিলেন, তখন পুরোহিত হঠাৎ তার গায়ে ফুলের তীব্র গন্ধযুক্ত একটি তরল পানি ছিটিয়ে দেন। ‘আশীর্বাদ’র নামে শ্লীলতাহানি এরপরই ঘটে সেই ন্যক্কারজনক ঘটনা। লিশালিনি অভিযোগ করেন, তরল ছিটানোর পর পুরোহিত তাকে তার পরনের পাঞ্জাবি-স্যুট খুলতে বলেন। অস্বস্তিবোধ করায় তিনি তাতে রাজি হননি। তখন পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং আচমকাই লিশালিনির ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে নোংরাভাবে স্পর্শ করতে থাকেন। পুরোহিত এটিকে ‘আশীর্বাদের অংশ’ হিসেবে বোঝানোর চেষ্টা করেন। পোস্টে অভিনেত্রী আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি এর চেয়েও বড় ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যা ভাষায় প্রকাশ করতে তিনি অক্ষম। পুলিশি তদন্ত ও পুরোহিতের পলায়ন এই জঘন্য ঘটনার পর মালয়েশিয়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন লিশালিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, মন্দিরের প্রধান পুরোহিত অন্যত্র থাকায় অভিযুক্ত ব্যক্তি অস্থায়ীভাবে পূজার দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পলাতক। পুলিশ তাকে খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে। মন্দিরের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় মালয়েশিয়াজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা অভিযুক্ত পুরোহিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি