আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা – বর্ণমালা টেলিভিশন

আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ April, ২০২৬ | ৫:৪৯ 118 ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের চারপাশ পর্যবেক্ষণে ১০ দিনের মিশনে চারজন মহাকাশচারীকে পাঠিয়েছেন। এই মিশনে তাঁরা ১০ দিনের মতো সময় মহাকাশে কাটাবেন। এই দীর্ঘ সময়ে তাঁরা কোন ধরনের খাবার খাবেন তারই একটি তালিকা প্রকাশ করেছে নাসা। আর্টেমিস–২ মিশনে নভোচারীদের জন্য বরাদ্দকৃত খাবারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা চাঁদের চারপাশে এই দীর্ঘ যাত্রায় তাঁদের স্বাস্থ্য ও কর্মক্ষমতা অটুট রাখবে। যেহেতু এই মিশনে নতুন করে খাবার পাঠানোর সুযোগ নেই এবং মহাকাশযান ওরিয়ন স্পেসক্রাফটে কোনো রেফ্রিজারেটর নেই, তাই প্রতিটি খাবার অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচন করা হয়েছে। আর্টেমিস–২ মিশনের জন্য খাবার নির্বাচনের ক্ষেত্রে এর স্থায়িত্ব, নিরাপত্তা, পুষ্টিগুণ, নভোচারীদের পছন্দ এবং ওরিয়ন স্পেসক্রাফটের ওজন ও ধারণক্ষমতার সামঞ্জস্য বিবেচনা করা হয়েছে। খাবারগুলো এমন হতে হবে যা ওজনহীন পরিবেশে সহজে প্রস্তুত ও খাওয়া যায়, কোনো গুঁড়ো বা কণা তৈরি করে না এবং নষ্ট না হয়। উৎক্ষেপণ এবং পৃথিবীতে পুনরায় প্রবেশের দিনগুলো বাদে, সাধারণ দিনগুলোতে নভোচারীদের সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য নির্দিষ্ট সময় ও খাবার বরাদ্দ থাকে। প্রত্যেক নভোচারী প্রতিদিন দুটি ফ্লেভারড পানীয় (যেমন কফি) পান করার সুযোগ পান। তবে স্পেসক্রাফটের ওজন সীমাবদ্ধতার কারণে পানীয়র বিকল্পগুলো বেশ সীমিত। ওরিয়নের খাবারগুলো মূলত চার ধরনের—১. সরাসরি খাওয়ার উপযোগী, ২. রিহাইড্রেটেড বা পানি মিশিয়ে তৈরিযোগ্য, ৩. উচ্চতাপে জীবাণুমুক্ত করা এবং ৪. রেডিয়েশনের মাধ্যমে সংরক্ষিত। খাবার গরম করার জন্য ক্রুরা একটি ছোট ব্রিফকেস সদৃশ ‘ফুড ওয়ার্মার’ ব্যবহার করেন এবং পানীয়র জন্য ওরিয়নের ওয়াটার ডিসপেনসার ব্যবহার করা হয়। নাসার দেওয়া তালিকা অনুসারে, এই মিশনে নভোচারীদের জন্য মোট ১৮৯ ধরনের পৃথক খাবার পাঠানো হয়েছে। এর মধ্যে ১০ ধরনের পানীয় দেওয়া হয়েছে। এর মধ্যে আছে—কফি, গ্রিন টি, ম্যাঙ্গো–পিচ স্মুদি, চকোলেট ব্রেকফাস্ট ড্রিংক, ভ্যানিলা ব্রেকফাস্ট ড্রিংক, লেমোনেড, অ্যাপল সিডার, পাইনাপল ড্রিংক, কোকোয়া এবং স্ট্রবেরি ব্রেকফাস্ট ড্রিংক। সাধারণ খাবারগুলোর মধ্যে আছে—টর্টিলাস বা একধরনের পাতলা গোল রুটি, গমের রুটি, ভেজিটেবল কীশ—ডিম, দুধ, দই ও চীজ দিয়ে তৈরি এক ধরনের পিৎজাসদৃশ খাবার, ব্রেকফাস্ট সসেজ, কুসকুস উইথ নাটস—উত্তর আফ্রিকার সুজি থেকে তৈরি একটি স্বাস্থ্যকর খাবার। এটি গরম পানি বা সবজির ঝোলে ভিজিয়ে (ভাপিয়ে) তৈরি করা হয় এবং এর সাথে ভাজা কাঠবাদাম, কাজুবাদাম, কিশমিশ এবং পছন্দমতো সবজি মিশিয়ে পরিবেশন করা হয়, ম্যাঙ্গো সালাড, গ্র্যানুলা উইথ ব্লুবেরিজ, কাঠবাদাম, কাজু বাদাম, গরুর মাংসের তৈরি এক ধরনের বার্বিকিউ, ব্রকলি, ঝাল সবুজ মটরদানা, ম্যাকারনি ও চীজ, ট্রপিক্যাল ফ্রুট সালাড, বাটারনাট স্কোয়াশ ও ফুলকপি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে