আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় – বর্ণমালা টেলিভিশন

আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪৪ 81 ভিউ
পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চলে ভর্তুকিযুক্ত খাদ্যপণ্য কর্মসূচি চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের ব্যয় কমানো এবং সামাজিক স্থিতিশীলতা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আল ধাফরা পৌর কর্তৃপক্ষ জানায়, মোট ৮২৩টি খাদ্যপণ্য কম দামে সরবরাহ করা হবে। পাশাপাশি ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে আগের মতোই ভর্তুকি বহাল থাকবে। রমজান উপলক্ষে নেওয়া এ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গালফ নিউজকে কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ বলছে, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবারগুলোকে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সহায়তা করা, খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং প্রয়োজনীয় পণ্যের টেকসই সরবরাহ নিশ্চিত করাই এই পরিকল্পনার উদ্দেশ্য। আল ধাফরা অঞ্চলের ১৩টি খুচরা বিক্রয়কেন্দ্রে ভর্তুকিযুক্ত পণ্য পাওয়া যাবে। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে আবুধাবি কো-অপারেটিভ সোসাইটি। এ ছাড়া সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে অর্ডার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে পরিবারগুলো সহজে এসব পণ্য কিনতে পারে। সামাজিক সহায়তার অংশ হিসেবে বয়োজ্যেষ্ঠ নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনা খরচে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সেবাও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা