আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার – বর্ণমালা টেলিভিশন

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৬ | ৯:১৯ 56 ভিউ
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ৪ হাজার বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই অবগত আছেন এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্তদের দাবি সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভিসা বাতিলের শিকার হওয়া প্রবাসীরা। “রেমিট্যান্স যোদ্ধা ঐক্য” নামের একটি সংগঠনের পক্ষ থেকে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন দ্রুত পুনর্বাসন এবং পুনর্বাসন না হওয়া পর্যন্ত মাসিক ১৫-২০ হাজার টাকা সহায়তা ভাতা ইউএইতে ফেরা সম্ভব না হলে বিকল্প কোনো দেশে সরকারি উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা আরব আমিরাত সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভিসা জটিলতার দ্রুত সমাধান দূতাবাস ও কনস্যুলার সেবা আরও কার্যকর করা দীর্ঘদিন প্রবাসে থাকা কর্মীদের জন্য প্রবাসী পেনশন বা কল্যাণ ভাতা কর্মসূচি চালু দাবি বাস্তবায়িত না হলে “রেমিট্যান্স শাটডাউন” কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সংখ্যা নিয়ে বিভ্রান্তি জুলাই মাসের শেষদিকে দুবাইসহ আরব আমিরাতে হঠাৎ বাংলাদেশিদের ভিসা বাতিল হওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যখন সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য ছিল না। এ সময় প্রায় ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের গুজব ওঠে। জুলাইয়ের শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এক ব্রিফিংয়ে জানান, ৫ হাজার নয়, বরং সরকারি হিসাবে ৬২৬ জন বাংলাদেশির ভিসা “স্বয়ংক্রিয়ভাবে বাতিল” হয়েছে, যাদের মধ্যে ৪১৭ জনের তথ্য ইতিমধ্যে নবায়নের জন্য ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি এটাও বলেন, শুধু বাংলাদেশ নয়, নেপাল, পাকিস্তান, মিশর ও ফিলিপাইনের নাগরিকদেরও একই ধরনের সমস্যা হয়েছে। তবে সেপ্টেম্বরে এসে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যে ফের ৪ হাজার সংখ্যাটি সামনে এসেছে, যা জুলাইয়ের সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি — অর্থাৎ পরিস্থিতি সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস