আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬
৫:৩৩ পূর্বাহ্ণ
5 ভিউ

আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৩৩ 5 ভিউ
২০২৬ সালে বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন প্রায় ১ কোটি ২৫ লাখ নাগরিক। তাদের মধ্যে অন্তত অর্ধকোটি টিআইএনধারী প্রতি বছর আয়কর রিটার্ন দিচ্ছেন। সবাইকে রিটার্ন দিতে হবে অনলাইন মাধ্যমে। রিটার্ন জমা দিতে গিয়ে প্রায়শই ভুল হয় অনেক ক্ষেত্রে। এর মধ্যে ৫টি জায়গায় ভুল হয় সবচেয়ে বেশি। এসব ভুলের কারণে প্রশ্নের মুখেও পড়তে হয় টিআইএনধারীদের। ভুলগুলো হলো— স্বর্ণের পরিমাণ বেশি দেখানো বাস্তবে স্বর্ণের পরিমাণ অনেক কম। কিন্তু এরপরও অনেকে রিটার্নে স্বর্ণ দেখান বেশি করে। আয়ের সঙ্গে সম্পদের এই সামঞ্জস্য অনুপস্থিত থাকলে পরে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এটি এড়াতে হলে প্রকৃত পরিমাণ দেখানো বাঞ্ছনীয়। নগদের পরিমান অতিরিক্ত দেখানো আয়ের সঙ্গে সামঞ্জস্য নেই, এমন বেশি বেশি নগদ অর্থ দেখানোও কম ঝুঁকির নয়। হাতে থাকা নগদ অর্থই রিটার্নে দেখাতে হবে। রিটার্নে উপহার না দেখানো পরিবার বা আত্মীয়-স্বজনদের কাছ থেকে পাওয়া উপহার, যেমন জমি, ফ্ল্যাট, গয়না কিংবা অন্যান্য মূল্যবান উপহার রিটার্নে দেখাতে হবে। এসব উপহারে সাধারণত কোনো প্রকারের কর দিতে হয় না। বিনিয়োগ না দেখানো নগদ অর্থ অনেকেই বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন। যেমন— এফডিআর, ডিপিএস ও সঞ্চয়পত্র ইত্যাদি। এসব বিনিয়োগ রিটার্নে না দেখানো বড় ভুল। বর্তমানে পুরো ব্যবস্থা স্বয়ংক্রিয় হওয়ার কারণে এসব তথ্য লুকানো কোনোভাবেই সম্ভব নয়, তা সহজেই শনাক্ত করা যায়। এসব বিনিয়োগ দেখালে কর সুবিধাও পাওয়া যায়। ব্যয় স্বাভাবিক আয়ের চেয়ে বেশি দেখানো অনেক সময় আয়ের চেয়ে বেশি ব্যয় দেখানোর ভুল করেন অনেকেই। সেটা হয়ে গেলে অতিরিক্ত অর্থের উৎস কী, তা নিয়ে বিশদ ব্যাখ্যা দিতে হবে। সে কারণে এই দুইয়ে ভারসাম্য থাকা জরুরি। আরও একটি কাজ করা জরুরি। প্রথমবারে রিটার্নে দেখানো হয় যে সম্পদ ও আয়ের উৎস, সেগুলোর যথাযথ ব্যাখ্যা প্রস্তুত রাখা উচিত। সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণপত্রও সংরক্ষণে রাখতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী