‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা – বর্ণমালা টেলিভিশন

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ September, ২০২৬ | ৫:৩০ 122 ভিউ
লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ যাকার দ্বীপ দখলে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এসময় হুথিরা ‘আমেরিকার মৃত্যু হোক, ইসরাইলের মৃত্যু হোক’ স্লোগান দিতে থাকেন। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর স্থল অভিযান চালিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় হুথি বাহিনী। একই সময়ে ইয়েমেনের পশ্চিম উপকূলে তাদের সামরিক অগ্রযাত্রাও অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার হুথিরা কৌশলগত মোখা বন্দরনগরীও দখলে নেয়। ইয়েমেনের সরকারি বাহিনীর সামরিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। মোখা বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। যাকার দ্বীপের নিয়ন্ত্রণ হুথিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্বীপটি লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এর কাছাকাছি রয়েছে হানিশ দ্বীপপুঞ্জ ও বাব আল-মান্দেব প্রণালি। হুথিরা যদি উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও বাড়াতে পারে, তাহলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথটির ওপর চাপ তৈরির সক্ষমতা তাদের বাড়বে। রয়টার্স জানিয়েছে, হুথিরা ইতোমধ্যে হানিশ দ্বীপপুঞ্জের দিকেও অগ্রসর হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি আরও জানিয়েছে, বৃহস্পতিবার হুথি বাহিনী ‘আমেরিকার মৃত্যু হোক, ইসরাইলের মৃত্যু হোক’ স্লোগান দিতে দিতে বন্দর শহরটিতে প্রবেশ করে। হুথিদের এই অগ্রযাত্রার ফলে বাব আল-মান্দেব প্রণালি ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এই প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপ ও অন্যান্য বাজারে তেল ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও এর গুরুত্ব অনেক। ইয়েমেনে গত কয়েক দিনের সংঘাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এএফপির সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সপ্তাহজুড়ে চলা সংঘাতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সশস্ত্র বাহিনীর সদস্য। সংঘাতের কারণে প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর আগে এএফপি জানিয়েছিল, কয়েক দিনের লড়াইয়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছিল এবং শত শত পরিবার নিজেদের ঘর ছেড়ে পালিয়েছিল। এদিকে সৌদি আরবও হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হুথিরা সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সংঘাত আরও তীব্র হয়েছে। সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে পাল্টা লড়াই করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ