‘আমি সবকিছু নিতে পারি না, দুম করে রিঅ্যাক্ট করে ফেলি’ – বর্ণমালা টেলিভিশন

‘আমি সবকিছু নিতে পারি না, দুম করে রিঅ্যাক্ট করে ফেলি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১১:০৩ 140 ভিউ
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি নানা সময়ে আলোচনায় থাকেন। ক্যারিয়ারের চেয়ে তার ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড ওঠে আসে সামাজিক মাধ্যমে, চলে নেটিজেনদের আলোচনা-সমালোচনা। প্রেম, বিয়ে আর বিচ্ছেদ তো বটেই, কখনো অনিয়ন্ত্রিত মেজাজ চালচলনের কারণেও সমালোচনায় থাকেন এ অভিনেত্রী। পরীমনির ভক্তদের অনেকেই মনে করেন, পরীমনি কখনো নিজের মেজাজ হারালেও আদতে পরে সেসব তিনি উপলব্ধি করতে পারেন। তিনি নিজেও সেটি অনুধাবন করেছেন হয়তো অনেকবার। আর তা নিয়ে সমসাময়িক সব বিতর্ক কিংবা ঝামেলা এখন বিরক্ত হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। এ জন্য নিজেকে বদলে ফেলবেন বলেও জানান পরীমনি। গত শুক্রবার (১৬ মে) বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পরীমনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন তিনি। নিজের মেজাজ হারানোর বিষয়ে অভিনেত্রী বলেন, আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট ও অভিমান হয়। কিন্তু আমি সব কিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। তিনি বলেন, সবাই বলে— নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি। নিজেকে আড়াল করতে গিয়েও পারেন না তিনি। এ নিয়ে আক্ষেপ করে অভিনেত্রী বলেন, আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে চলার চেষ্টা করি, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করার চেষ্টা করি; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি— সব ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে বলেও জানান পরীমনি। উল্লেখ, রাজধানীতে অনুষ্ঠিত বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরীমনি। ‘রঙিলা কিতাব’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা ওটিটি কন্টেন্ট হিসেবেও রঙিলা কিতাবের পুরস্কারটিও গ্রহণ করেছেন তিনি। এরপর বাড়ি ফিরেই ছেলে পুণ্যকে নিয়ে পুরস্কার দুটির সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তের কিছু ছবি তুলে সামাজিক মাধ্যমে পরীমনি লিখেছেন— আমার এই অর্জন আমার দর্শকদের জন্য উৎসর্গ করছি। এটি আপনাদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি