আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে : শুভেন্দু – বর্ণমালা টেলিভিশন

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে : শুভেন্দু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ May, ২০২৬ | ৮:১২ 102 ভিউ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কংগ্রেস, তৃণমূল, সিপিআইএমের মতো রাজ্যের বিরোধীদলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে। এসময় তার মুখ্যমন্ত্রী হওয়াতে বাংলাদেশের জামাতিদের অস্বস্তি বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১৮ মে) সন্ধ্যায় কলকাতার ভবানীপুরে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভবানীপুর আসনের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শুভেন্দু বলেন, সীমান্ত সুরক্ষিত করা, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানো এবং দেশকে নিরাপদ রাখা বিজেপি সরকারের অঙ্গীকার। তিনি বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী হওয়াতে তৃণমূল, সিপিএম বা কংগ্রেস যতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার চেয়ে বেশি অস্বস্তিতে রয়েছে বাংলাদেশের জামাতিরা। কিন্তু আমি ভয় পাওয়ার লোক নই, মাথা নোয়ানোর লোকও নই।’ সীমান্ত নিরাপত্তা নিয়ে তিনি আরও বলেন, ভোটার তালিকায় অ-ভারতীয়দের শনাক্ত করা হয়েছে এবং অনেকের নাম বাতিলও করা হয়েছে। এবার তাদের ফেরত পাঠানোর সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। রোববার (১৭ মে) কলকাতার পার্ক সার্কাস এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায়ও কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি বলেন, পুলিশের দিকে ইট-পাথর ছোড়া হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে ক্ষতিপূরণ আদায় করা হবে বলেও জানান তিনি। এদিকে সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভিত্তিতে দেওয়া সব ধরনের ভাতা বন্ধের ঘোষণা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা বন্ধ করা হয়েছে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, সরকারের কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে ভাতা দেওয়া নয় বরং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি জানান, ভাতার জন্য বরাদ্দ অর্থ এখন ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ প্রকল্পে ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসনেই বিজেপি প্রার্থী হিসেবে জয় পান শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী