‘আমি তৃষ্ণার্ত’ কেন বললেন ফারিন খান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ June, ২০২৫
১১:০৮ am
185 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

‘আমি তৃষ্ণার্ত’ কেন বললেন ফারিন খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ June, ২০২৫ | ১১:০৮ 185 ভিউ
তরুণ প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। অল্প সময়ের ক্যারিয়ারের বেশ কিছু আলোচিত নাটকে অভিনয় করে নজর কেড়েছেন। মডেলিং দিয়ে শোবিজ যাত্রা শুরু, এরপর সিনেমায় নাম লেখান। তবে এখন নাটকেই থিতু হয়েছেন। বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের কাজ নিয়ে। এসব বিষয়ে কথা বলেছেন প্রতিবেদকের সঙ্গে, সাক্ষাতকার নিয়েছেন যুগান্তরের রিয়েল তন্ময়। এবার ঈদে আপনার অভিনীত কয়টি নাটক প্রকাশ হবে? আমি গতানুগতিক কাজ করি না। সে তুলনায় আমার কাজের সংখ্যা কম। বেছে বেছে গল্পনির্ভর প্রজেক্টে কাজ করি। সম্প্রতি শেষ করলাম ‘লাভ ইউ টিচার’ নামে একটি নাটকের কাজ। এতে আমার সহশিল্পী মুশফিক ফারহান। আমার সবগুলো নাটকেই তারকা অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে করা। এসব ঈদের জন্য নির্মিত। এখন দেখা যাক প্রকাশ হয় কয়টি। তবে ২/৩টি আসবে এটা আশা করি। নতুনদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন না? নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। কারণ আমিও তো নতুন। অনেক বেশি সিনিয়রদের সঙ্গে কাজ করতে গিয়ে অস্বস্তিতে না ভুগে নতুনদের সঙ্গে স্বস্তিতে যদি কাজ করা যায়, সেটির অ্যাচিভমেন্ট অনেক বেশি। নাচেও আপনি বেশ পারদর্শী, তবে এখন দেখা যায় না। অভিনয়ে মনোযোগ বাড়াতে গিয়ে কি নৃত্যচর্চা ছেড়ে দিচ্ছেন? নাচের প্রতি আমার যেমন দুর্বলতা রয়েছে, ঠিক তেমনি অভিনয়ের প্রতিও দুর্বলতা রয়েছে। দেশ-বিদেশের অনেক মঞ্চে আমি পারফর্ম করেছি। সেটি করে আমি আনন্দ ও মানষিক শান্তি পেয়েছি। তা কখনও ভুলতে পারব না। তবে এটি সত্যি, এখন আর নাচে আগের মতো সময় দিতে পারছি না। তারপরও নাচ থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। অভিনয়ের পাশাপাশি এটিও আমার সঙ্গে থাকবে সবসময়। অভিনয়ের আগে মডেল হিসাবে আপনি পরিচিতি পেয়েছেন। সেই যাত্রা প্রসঙ্গে একটু জানতে চাই... মডেল হব এরকম ভাবনা আমার ছিল না। এটি একমাত্র সম্ভব হয়েছে আমার বন্ধুদের জন্য। আমার উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি। এরজন্য বন্ধুরা প্রায়ই বলতো আমার নাকি র‌্যাম্প মডেল হিসাবে কাজ করা উচিত। তারা যে শুধু বলেই ক্ষান্ত হয়েছে তা নয়, আমাকে জোর করে ফটোশুট করিয়েছে। মডেলিংয়ের জন্য কোথায় যোগাযোগ করতে হবে, সেই রাস্তাও তারা দেখিয়েছে। তারপর একদিন সুযোগ হয় কাজ করার। কিন্তু ছয় মাসের মধ্যে রেকর্ড সংখ্যক কাজ করতে পারব এটি কখনোই ভাবিনি। দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনে মডেল হওয়া থেকে শুরু করে শুভেচ্ছাদূত হওয়ার অভিজ্ঞতাও আমার হয়েছে অল্পদিনেই। অভিনয়ের শুরু সিনেমা দিয়ে, কিন্তু এখন নাটকেই আপনার ব্যস্ততা। সিনেমা কি আর করবেন না? সিনেমা আর করবো না, এমন কথা আমি বলতে চাই না। ২০১৭ সালে ‘ধ্যাত্তেরিকি’ সিনেমা দিয়ে আমার অভিষেক। তখন বয়স অনেক কম থাকায় অভিনয়ের অনেক কিছুই আত্মস্থ করতে পারিনি। ক্যামেরার সামনে অভিনয় করতে গিয়ে আমার সেটি উপলব্ধি হয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম অভিনয় শিখেই বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়াব। এখন কি অভিনয়ে আপনি পারদর্শী হয়েছেন? এখনও আমি বলবে না যে, খুব পারদর্শী হয়ে গেছি। তবে এটি সত্যি, অভিনয়ের জন্য আমি তৃষ্ণার্ত, সেই তৃষ্ণা পরিণতশিল্পী হয়ে ওঠার। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার উপলব্ধি এটাই, অভিনয় হলো জীবনের প্রতিচ্ছবি। ঘটনাবহুল নানা অধ্যায়ের মধ্য দিয়ে যে কাহিনির বিন্যাস, তা সুনিপুন অভিনয় দিয়েই বাস্তব করে তুলতে হয়। তাই প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করে যাচ্ছি। কখনও অগ্রজ শিল্পী বা নির্মাতাদের কাছ থেকে, কখনও আশেপাশের মানুষ ও তাদের যাপিত জীবনকে দেখে। আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসাবে কোন কাজটিকে দেখেন? এটা ঠিক যে আমরা জীবনে যা কিছু করি না কেন, তার জন্য দরকার একটা ব্রেক থ্রু। আমার ক্যারিয়ারে ‘ফিমেল-৩’ হলো সেই নাটক। যা আমাকে আলাদাভাবে দর্শকের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। এর থেকে এটাও প্রমাণিত হয়েছে যে, চরিত্রের ব্যক্তি ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ তার উপস্থাপন। সে কারণে অভিনয়ে গল্প, চরিত্র ও নির্মাতাকে প্রাধান্য দিচ্ছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন