‘আমি কি পাগল হয়ে যাচ্ছি’ ডায়েরিতে লিখেছিলেন প্রিয়াঙ্কা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫
৬:২৫ পূর্বাহ্ণ
132 ভিউ

‘আমি কি পাগল হয়ে যাচ্ছি’ ডায়েরিতে লিখেছিলেন প্রিয়াঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:২৫ 132 ভিউ
দুর্গাপূজার জন্য নীল শাড়ি কিনেছিলেন প্রিয়াঙ্কা দত্ত। স্বামী-সন্তান, পার্লারের কাজ নিয়ে বেশ ব্যস্ত ও স্বাভাবিক জীবনযাপনই করছিলেন। কিন্তু সবাইকে বিশাল শূন্যতা দিয়ে হঠাৎ চলে গেলেন একেবারেই! মৃত্যুর পর তার ডায়েরির কিছু লেখা পড়ে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ডায়েরির একটি পাতায় লেখা ছিল—‘আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স। বাসা-বাইরে সব জায়গায় চাপমুক্ত থাকা দরকার। আমি আপাতত এসব আর নিতে পারছি না। নীল শাড়িটা তো এখনো পরলাম না, একটু পরিয়ে দিও।’ শেষ অংশে লিখেছেন, ‘ডিপ্রেশন খুবই খারাপ একটি জিনিস।’ চট্টগ্রামের জিইসি এলাকার ‘নাদিয়াস মেকওভার’ পার্লারের বাথরুম থেকে বুধবার রাতে উদ্ধার হয় ৩৫ বছরের প্রিয়াঙ্কার লাশ। তিনি পার্লারের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। বাঁশখালীর সঞ্জিত দত্তের স্ত্রী প্রিয়াঙ্কা নগরের আগ্রাবাদ এলাকায় সংসার করতেন। বৃহস্পতিবার রাউজানে বাবার বাড়িতে নেওয়া হয় তাকে। সেখানেই সৎকার হয়েছে তার। এ সময় স্বজনদের আহাজারীতে ভারী হয়ে ওঠে চারপাশ। ডায়েরির পাতায় সন্তানের উদ্দেশে লেখা ছিল— ‘সজীব, তুমি আমার যোগ্য সন্তান হবে। মানুষ হবে, রোবট নয়। আমি তোর যোগ্য মা হতে পারলাম না। শুধু একটু সময়, ভালোবাসা।’ কান্নাজড়িত কণ্ঠে স্কুলপড়ুয়া ছেলে সজীব দত্ত বলে, ‘মা দুর্গাপূজার শপিং করতে বেরিয়েছিল। রাতে ঠিকঠাকই বাড়ি ফিরেছিল। সকালে আমি স্কুলে চলে যাই। তারপর আর কথা হয়নি…, মা কেন আমাকে কিছু বলেনি?’ স্বামী সঞ্জিত দত্ত বলেন, ‘বিগত দুদিন সে অস্বাভাবিক ছিল। মারা যাওয়ার আগের দিন সকালে আমি জাহাজ থেকে নামি। যেদিন নামি, ছেলের জন্মদিন ছিল। সে সকালে টিফিন নিয়ে অফিসে যায়। রাতে আমি ফিরে দেখি সে শপিং করেছিল, ভাত খায়নি। শেষ কল, হোয়াটসঅ্যাপে ৩.১২ মিনিটে বলেছিল খেয়েছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।’ তিনি আরও বলেন, ‘সংসারে কোনো অশান্তি ছিল না। আমি বুঝতে পারছি না, কেউ দায়ী কি না। আমার একমাত্র ছেলে আর আমি এখন নিস্তব্ধ হয়ে আছি। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক।’ নাদিয়াস মেকওভারের সত্ত্বাধিকারী নাদিয়া আফিরোজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গতকাল বলেন, ‘চট্টগ্রাম ব্রাঞ্চে যাচ্ছি এখন। এই মুহূর্তে কিছু বলতে পারছি না।’ পাঁচলাইশ থানা পুলিশ জানায়, পার্লারের বাথরুমের দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। শাওয়ারের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিল প্রিয়াঙ্কার দেহ। উদ্ধার হওয়া ডায়েরি দেখে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘প্রিয়াঙ্কা মৃত্যুকালীন নোট লিখে গেছেন। এটি ডিপ্রেশনের কারণে ঘটেছে বলে প্রাথমিক ধারণা। এ ঘটনায় যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে