‘আমি কষ্ট পাচ্ছি, আমাকে বাঁচান’ – বর্ণমালা টেলিভিশন

‘আমি কষ্ট পাচ্ছি, আমাকে বাঁচান’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ May, ২০২৫ | ১০:৫৬ 249 ভিউ
‘আল্লাহ আমি জানি, আমার বুদ্ধি বেশি তাই তুমি আমাকে এমন রোগ দিয়েছো। আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি। আমি বাঁচতে চাই। আল্লাহ্, আমাকে বাঁচাও’-প্রতিদিন অন্তত দশ বার আজান দিতে দিতে এভাবেই নিজের জীবন ভিক্ষা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ছয় বছর বয়সি ইয়াফি। একমাত্র সন্তানের এমন বাঁচার আকুতি দেখে কান্না ধরে রাখতে পারেন না বাবা-মা ও বোন। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের দরিদ্র ময়ান আলী ও শিফা খাতুন দম্পতির একমাত্র সন্তান ছয় বছরের ইয়াফির চোখে এখনো অনেক স্বপ্ন- স্কুলে যাবার, খেলাধুলা করার, মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার। কিন্তু সেই স্বপ্নগুলো এক নির্মম বাস্তবতায় থমকে গেছে। কারণ, ক্যানসার নামক মারণ রোগে আক্রান্ত শিশুটি। এর আগে মাস ছয়েক আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয় শিশুটি। অপারেশনের পর এখন ব্রেন ক্যানসারে আক্রান্ত ইয়াফি। যে বয়সে সমবয়সীদের সঙ্গে খেলার মাঠে হুই-হুল্লোড়ে মেতে থাকার কথা সেই বয়সে ইয়াফিকে মৃত্যুর প্রহর গুণতে হচ্ছে প্রতিনিয়ত। সরেজমিনে দেখা যায়, মায়ের কোলে বসে থেকে আজান দিচ্ছে ইয়াফি। হাত তুলে আল্লাহর কাছে নিজের জীবন ভিক্ষা চেয়ে ফরিয়াদ জানাচ্ছে সে। বাঁকা হয়ে গেছে দুই চোখ। দাঁড়াতে বা বসতেও পারে না শিশুটি। একমাত্র ছেলের এমন কষ্ট দেখে ডুকরে ডুকরে কাঁদছেন মা শিফা খাতুন। আর বাড়ির বাইরে দিনের বেশির ভাগ সময় কাটান বাবা ময়ান আলী। জানা গেছে, গত ডিসেম্বরে হঠাৎ করেই দুই চোখ বাঁকা হয়ে যায় ইয়াফির। অনর্গল বমি করতে থাকে সে। বাবা ময়ান আলী পাবনার একটি ক্লিনিকে ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষায় ইয়াফির ব্রেন টিউমার আক্রান্ত বলে জানান চিকিৎসক। এরপর বাড়ির গরু বিক্রি, ধারদেনা ও মানুষের সহযোগিতায় ঢাকার একটি হাসপাতালে প্রায় ৬লাখ টাকা ব্যয় করে ইয়াফিকে অপারেশন করানো হয়। এতে একেবারেই নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। অপারেশনের পর বাড়িতে ফিরিয়ে আনা হয় ইয়াফিরকে। কিন্তু সপ্তাহ পার না হতেই আবারো অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এবার ইয়াফিরকে ঢাকার ডেলটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার দেখানোর পর পরীক্ষা-নীরিক্ষায় ক্যানসার ধরা পড়ে। দ্রুত অপারেশন এবং কেমোথেরাপি না দিলে ইয়াফিকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসক। অপারেশন ও কেমোথেরাপি দিতে প্রায় সাড়ে ৪লাখ টাকার মতো খরচ হবে। কিন্তু দরিদ্র পরিবারের কাছে টাকা না থাকায় ইয়াফিকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বিনা চিকিৎসায় এখন মৃত্যুর প্রহর গুণছে ছোট্ট ইয়াফি। দরিদ্র এই পরিবার এখন তাকিয়ে আছে সমাজের মানুষের দিকে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে ইয়াফির মা শিফা খাতুন বলেন, আমার বাচ্চাটা খেলতে পারেনি, স্কুলে যেতে পারেনি। ওর (ইয়াফি) যে বাঁচার কতোটা আকুতি না দেখলে বোঝা যাবে না। প্রতিদিন অন্তত দশ বার আজান দেয়। আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানায় বাঁচার জন্য। তিনি বলেন, আমার ছেলেটা শুধু বাঁচতে চায়। এখন যদি বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে তাহলে আমরা কী নিয়ে বেঁচে থাকব? ইয়াফির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে জানালে তিনি বলেন, বিষয়টি খুবই কষ্টকর। আমি খোঁজ নিয়ে সমাজসেবা অফিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান ইউএনও। ইয়াফির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে- ০১৭৭৭৪৮৫১৮২

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট বীর মুক্তিযোদ্ধার পুত্র ইশরাকঃ ধানমন্ডি ৩২ ভাঙতে বুলডোজার দিয়ে জুটেছিল মন্ত্রীত্ব, অস্ত্র নিয়ে বাহাদুরি দেখিয়ে হারাচ্ছেন সব ফ্রান্সে “দাঙ্গা”, বাংলাদেশে “বিপ্লব”: আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতা কেন? ডিএসসিসি প্রশাসক সালাম: চাঁদাবাজ বলতে কিছু নাই চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার সন্ত্রাসী ঘটনায় আহত হয়ে ‘জুলাই যোদ্ধা’: রাষ্ট্রের ৮০ লাখ টাকায় বিদেশে চিকিৎসা, ভাতা ও সুযোগ-সুবিধা আদায় বিবিএস জরিপ: সংসারের খরচ মেটাতে গিয়ে ঋণে জর্জরিত দেশের ৪৭% পরিবার, সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন ইউনূস-তারেক গোপন সমঝোতা? হঠাৎ ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম পিপিআরসির গবেষণা: ঘুষ না দিলে সরকারি কাজ হয় না, বলছেন ৭৪.৬ শতাংশ সেবাপ্রার্থী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫ গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি