আমিশার ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বানশালি – বর্ণমালা টেলিভিশন

আমিশার ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বানশালি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:৩২ 128 ভিউ
বলিউডের একসময়ের ব্যস্ত এবং জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই তাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয়লীল বানশালি। তাও আবার ২২ বছর আগে! ২০০১ সালে মুক্তি পায় আমিশা অভিনীত ‘গদর: এক প্রেম কথা’। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়। ওই সময় আমিশা অভিনীত আরও একটি সিনেমা সুপারহিট হয় এবং অভিনেত্রী জনপ্রিয়তাও ছিল তখন আকাশচুম্বী। আর ঠিক সেই সময়ই তাকে অভিনয় ছেড়ে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বানশালি! কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটাই জানিয়েছেন আমিশা। তিনি বলেন, ‘তিনি (বানশালি) গদর: এক প্রেম কথা দেখার পর, আমার অভিনয়ের প্রশংসা করে একটি হৃদয়গ্রাহী চিঠি পাঠিয়েছিলেন। এরপর দেখা করে বলেছিলেন আমি যাতে অবসর নেই। কারণ, আমি যে দুটি সিনেমায় এমন সাফল্য অর্জন করেছি যা অনেক অভিনেতা জীবনে কখনো পাননি। এরপর আর কোনো ভালো সিনেমা হতে পারে না।’ আমিশা বলেন, ‘আমি আসলে বুঝতে পেরেছি উনি ঠিক কী বলছেন। আমার প্রতি দর্শকের ভালোবাসা যাবে আজীবন একরকম থাকে, এজন্যই তখন আমাকে অবসরের পরামর্শ দিয়েছিলেন তিনি।’ উল্লেখ্য, ‘গদর : এক প্রেম কথা’র ২২ বছর পর ২০২৩ সালে ‘গদর-২’ মুক্তি পায়, যেখানেও উপস্থিত ছিলেন আমিশা প্যাটেল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!