আমিরের সঙ্গে বৃষ্টিতে অন্তরঙ্গ সোনালি, কি ঘটেছিল সেদিন – বর্ণমালা টেলিভিশন

আমিরের সঙ্গে বৃষ্টিতে অন্তরঙ্গ সোনালি, কি ঘটেছিল সেদিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:০৯ 144 ভিউ
নব্বইয়ের দশকের বলিউড সিনেমা ‘সরফরোশ’ বক্স অফিসে তুফান তুলেছিল। সেই সময় মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও সোনালি বেন্দ্রে জুটি সাড়া ফেলেছিল। জন ম্যাথিউ ম্যাথান প্রযোজিত ও পরিচালিত সিনেমাটি সব দিক থেকেই সফল হয়েছিল। যদিও এই সিনেমার জনপ্রিয় গান ‘জো হাল দিল কা’-র শুটিং হয়েছিল বৃষ্টি মেশিনের সাহায্যে নয়, সত্যিকারের বৃষ্টিতে। চারপাশ বৃষ্টিতে সাদা ও সবুজ ঘাস। পশ্চাদপটে পশ্চিমঘাট পর্বতমালা। এর মাঝে বৃষ্টিতে ভিজে অন্তরঙ্গ সোনালি বেন্দ্রে ও আমির খান। নেপথ্যে বাজছে ‘জো হাল দিল কা...’ গান। টানা কয়েক ঘণ্টা ধরে বৃষ্টিতে শুটিং করতে করতে ঠান্ডায় কাঁপতে শুরু করেন অভিনেতা-অভিনেত্রী। তবে এমন উষ্ণতায় ভরা গানে এ তারকাদ্বয় শীতল হয়ে পড়লে চলবে কী করে। তাই টোটকা ছিল শুটিংয়ের টেকনিশিয়ানদের কাছে। তারা ক্রমাগত নায়ক-নায়িকার পায়ে ব্র্যান্ডি ঘষতে থাকেন, যা তাদের শরীরে উত্তাপ বজায় রাখে। সোনালি এর পর একাধিক সিনেমায় অভিনয় করলেও ‘সরফরোশ’-এ সীমা চরিত্রে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তেমন আর পরবর্তী সময়ে পারেননি বলেই জানান। অন্যদিকে প্রেমিক অজয় সিং রাঠোরের চরিত্রে মাতিয়ে দিয়েছিলেন আমির খান। এক সাক্ষাৎকারে সেই স্বর্ণযুগের কথা টেনে আনলেন সোনালি। বললেন, আমার অনুশোচনা হয়, কেন আমিরকে দেখে শিখিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ