আমাকে দেশ ছাড়তে হবে, কেন করণ এ কথা বললেন? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুলাই, ২০২৫
১০:৫৬ পূর্বাহ্ণ
208 ভিউ

আমাকে দেশ ছাড়তে হবে, কেন করণ এ কথা বললেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৫৬ 208 ভিউ
বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর। হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কী ঘটে যে সেটা প্রকাশ্যে এলে তাকে দেশ ছেড়ে পালাতে হতে পারে? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি করলেন খোদ করণ নিজেই। ‘কফি উইথ করণের’ মঞ্চে একাধিকবার উঠে এসেছে করণের বলিউড বন্ধুদের হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রসঙ্গ। এবার বরখা দত্তের ‘মোজো স্টোরি’ শোতেও সেই আলোচনায় ফিরলেন করণ। করণ ট্রেটার শো হোস্ট করছেন। করণের শো ‘কফি উইথ করণে’ তার বন্ধুরা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বহুবার উল্লেখ করেছে। অতি সম্প্রতি যখন করণ একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, তখন সেখানে আবারও সেই হোয়াটসআপ চ্যাটের কথা উঠে আসে। আর সেখানেই করণ বলেন, যদি লোকজন জানতে পারে যে তাদের গ্রুপে কী নিয়ে চ্যাট হয়, তাহলে তাকে ভারত ছেড়ে পালিয়ে যেতে হবে। হ্য়াঁ, ঠিকই শুনছেন এমনটাই বলেছেন করণ জোহর। তবে কি চ্যাট ফাঁস হওয়ার ভয় পাচ্ছেন করণ? মোজো স্টোরির একটি শোতে করণ জোহর বরখা দত্তের সঙ্গে কথা বলেছেন। তখন দর্শকদের মধ্যে থেকে কেউ কেউ বলেছেন যে করণ জোহর অবশ্যই বলিউডের সবচেয়ে উত্তেজনাপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। করণকে প্রশ্ন করা হয় যে তিনি কী কখনো সেই গ্রুপের কথোপকথনের ওপর একটি সিনেমা বানাতে বা একটি বই লিখতে চাইবেন? এমন কথায় প্রথমে থমকে যান করণ। তারপর করণ উত্তরে বলেন, যদি কেউ আমার এবং আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের গ্রুপে প্রবেশাধিকার পায়, তাহলে আমাকে লন্ডনে পালিয়ে যেতে হবে। আমি আর আমার শহরেও থাকতে পারব না। করণ আরও বলেন, এর কারণটাও আমি আপনাকে বলছি। আমাদের এই কথোপকথনগুলি খুব স্পষ্ট, সৎ এবং কখনো কখনো যা কিছু চলছে তার একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ। আমরা ফ্যাশন সমালোচক, আমরা সিনেমার সমালোচক। আমরা এ গ্রুপে সবকিছুর সমালোচনা করি। প্রত্যেকেরই কিছু না কিছু মতামত থাকে এবং আমাদের মধ্যে যে কেউ যে কোনো সময় তাদের মতামত সেখানে রাখতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে