‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’ – বর্ণমালা টেলিভিশন

‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:২৬ 98 ভিউ
রাজনৈতিক কমেডি সিনেমা ‘একটু সরে বসুন’-এর মাধ্যমে বেশ আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইশা সাহা। এবার নতুন আরেকটি রাজনীতি ঘরানার সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন। ‘ফাঁদ’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা দুলাল দে। রাজনীতি মানেই স্লোগান, মিছিল কিংবা বক্তৃতা—এই প্রচলিত ধারণা ভেঙে ছবিটিতে ভিন্ন দৃষ্টিতে রাজনীতিকে তুলে ধরা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ‘ফাঁদ’ এর কাস্ট ঘোষণা করা হয়। সেখানেই অন্যতম মুখ্য চরিত্রে অভিনয়ের অপেক্ষায় থাকা ইশা মাঠ পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন ও টালিউডের রাজনীতি নিয়ে কথা বলেন। বাংলা সিনেমায় রাজনৈতিক ছবি তুলনামূলকভাবে কম তৈরি হওয়ার কারণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, বাংলার দর্শকমনে রাজনৈতিক ছবি খুব একটা গাঢ় ছাপ ফেলতে পারেনি। সে কারণেই হয়তো এই ধারার সিনেমা কম তৈরি হয়।’ মানুষের জীবনে সব স্তরেই রাজনীতির মুখোমুখি হতে হয় উল্লেখ করে আইনজীবী থেকে অভিনয়ে আসা ইশা সাহা বলেন, ‘দুটি পেশা আলাদা হলেও রাজনীতি সর্বত্রই বিদ্যমান। রাজনীতি কোথায় নেই? সংসারে, বন্ধুত্বে, কর্মজীবনে—সমাজের তৃণমূল স্তর থেকে শুরু করে একেবারে ওপর মহল পর্যন্ত রাজনীতি ছড়িয়ে আছে। আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার। আমিও রাজনীতির শিকার হয়েছি।’ এছাড়া টালিউডের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তার ভাষ্য, ‘ভাই–বোনের মধ্যেও তো রাজনীতি থাকে। যারা বলেন তাদের সংসারে এসব নেই, তারা মিথ্যা বলেন। আইনজীবী থাকাকালীন এসব আমি নিজের চোখে দেখেছি। টালিউডও এর বাইরে নয়। দিন দিন বিষয়টি বাড়ছে, যা কষ্ট দেয়। কিন্তু সমাধান হচ্ছে না। তবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আশা করি, টালিউডের সমস্যাগুলোও একদিন আলোচনার মাধ্যমেই মিটবে।’ রাজনৈতিক ঘরানার আসন্ন এ ছবিতে আরও অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সায়ন ঘোষ, সুহত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪