আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত – বর্ণমালা টেলিভিশন

আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ April, ২০২৫ | ৫:৫৩ 201 ভিউ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে বাংলাদেশিদের অবস্থানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেছেন, আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। সোমবার রাতে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে এ কথা বলেন রাষ্ট্রদূত। লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে বেশিরভাগ প্রধান শহর, বিশেষ করে রাজধানী ঢাকায় যে প্রতিবাদ আন্দোলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল সেটি আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরাইলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের উপর পরিচালিত ফ্যাসিবাদী অনুশীলনের নিন্দায় বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে আমি অবাক হইনি। বাংলাদেশি জনগণের কর্মকাণ্ড এবং সত্যতা দেখে আমি অবাক হইনি। ইউসুফ রামাদান বলেন, আজ এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। ফিলিস্তিনকে, বিশেষ করে গাজার জনগণের কাছে; যে তোমরা একা নও এবং আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা তোমাদের পরিত্যাগ করব না এবং যত মূল্যই হোক না কেন এবং তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব। রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, তোমরা ফিলিস্তিনের ইতিহাসে এর প্রশস্ততম দরজা দিয়ে প্রবেশ করেছো এবং তা ছেড়ে যাবে না। ফিলিস্তিনি হিসেবে আমাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। ইউসুফ রামাদান বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পেছনে বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের ন্যায্য সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াই কখনও ত্যাগ করবে না। যতক্ষণ না তারা স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে তাদের মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন করবে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে তাদের বাংলাদেশি ভাইবোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পূর্ব বা পশ্চিমের কোনো ঔপনিবেশকারীর কাছে কখনও হাল ছাড়ব না বা মাথা নত করব না। ফিলিস্তিন-মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ চালিয়ে যাব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন