আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ আগস্ট, ২০২৬
৪:৩৮ পূর্বাহ্ণ
33 ভিউ

আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ | ৪:৩৮ 33 ভিউ
ভরা আমন মৌসুমে জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন দেশের কৃষকেরা। ঠিক এই গুরুত্বপূর্ণ সময়েই দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে সারের তীব্র সংকট। কৃষকদের অভিযোগ, অসাধু ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। অতিরিক্ত টাকা না দিলে মিলছে না প্রয়োজনীয় রাসায়নিক সার, যার সরাসরি প্রভাব পড়ছে আমনের উৎপাদন ও কৃষকের পকেটে। কুষ্টিয়ার মাঠে মাঠে এখন আমনের চারা রোপণের ব্যস্ততা। কিন্তু চাষ শুরুর এই প্রাথমিক পর্বেই সারের চড়া দামে নাভিশ্বাস উঠেছে চাষিদের। কৃষকদের স্পষ্ট অভিযোগ, ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করেছেন এবং নির্ধারিত মূল্যের চেয়ে কেজিতে ৫ থেকে ৭ টাকা বেশি হাতিয়ে নিচ্ছেন। যদিও ডিলাররা সব অভিযোগ অস্বীকার করে দাবি করছেন, তারা সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করছেন। অনুরূপ চিত্র দেখা গেছে চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও জেলায়। চুয়াডাঙ্গার চাষিদের দাবি, সরকারি নির্ধারিত দামে বাজারে সার পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তবে ডিলারদের বাড়তি টাকা দিলেই রাতারাতি উধাও হওয়া সার মিলে যাচ্ছে। এদিকে ঠাকুরগাঁওয়ের অবস্থা আরও আশঙ্কাজনক। সেখানে বস্তাপ্রতি অতিরিক্ত ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বাড়তি দাম হাঁকানো হচ্ছে। ভরা মৌসুমে এভাবে অতিরিক্ত দামে সার কিনতে গিয়ে উৎপাদন খরচ একলাফে কয়েকগুণ বেড়ে যাচ্ছে। এতে করে ফসল ফলিয়ে লাভের মুখ দেখা তো দূরের কথা, বড় ধরনের লোকসানের শঙ্কা করছেন ঠাকুরগাঁওয়ের আমন চাষিরা। মাঠপর্যায়ে সার নিয়ে কৃষকদের হাহাকার ও ক্ষোভ যখন চরমে, তখন কৃষি বিভাগের দাবি একেবারেই বিপরীত। তাদের বক্তব্য অনুযায়ী, দেশে সারের কোনো ঘাটতি বা সংকট নেই এবং পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কৃষি বিভাগের এই সরকারি দাবির সাথে মাঠের বাস্তব চিত্রের আকাশ-পাতাল পার্থক্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী কৃষকেরা। বিশেষজ্ঞদের মতে, আমন মৌসুমের শুরুতেই সারের এমন কৃত্রিম সংকট দ্রুত রোধ করা না গেলে কৃষকরা চাষাবাদে আগ্রহ হারাবেন এবং খাদ্য উৎপাদনে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান