আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে – বর্ণমালা টেলিভিশন

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১০:২৪ 111 ভিউ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এই সময়ে যাবতীয় সংস্কার কাজ চলতে থাকবে। এটাই প্রধান উপদেষ্টার কথা। নির্বাচন নিয়ে ড. মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন। এরপর কোন পার্টি কী বলল সেটা আমাদের দেখবার বিষয় নয়। শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ইতালির রোমে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, সংস্কার কাজ সম্পন্ন হলেই নির্বাচনের তারিখ জানানো হবে। পুরো বিষয়টি চলমান। নির্বাচনের বিষয়ে সরকার যথেষ্ট সজাগ। তাছাড়া আমরা অপ্রয়োজনীয় কারণে একটি দিনও দেরি করবো না। সংস্কার শেষ হলেই নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে ৫ বছর দেখতে চায় দেশের মানুষ এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জনগণ চাইতেই পারে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার রোমে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন নিয়েও কথা বলেন। তিনি বলেন, পোপের সঙ্গে ড. মোহাম্মদ ইউনূসের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। ভ্যাটিকানের সঙ্গে সেই সুসম্পর্কের ধারাবাহিকতা ধরে রাখতে বিরামহীন সফরে দোহা থেকে সরাসরি রোমে এসে পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। পোপকে শেষ শ্রদ্ধা জানাতে কমপক্ষে ১৩০ দেশের দেশের উচ্চ পর্যায়ের নেতারা ভ্যাটিকানে আসেন। তিনি আরও বলেন, ইতালির রোমে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন মিডিয়া মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিতে সময় চেয়েছেন। সংবাদ সম্মেলনের সময় ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন। এভাবেই চলতে থাকে বিভিন্ন প্রতিনিধি দলের সাক্ষাৎ। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এম রফিকুল হক বলেন, ভ্যাটিকানের সঙ্গে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে ভালো সম্পর্ক রয়েছে তার গভীরতা প্রকাশ পেয়েছে ভ্যাটিকানে পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানানোর মাধ্যমে। ইতালিতে ব্যবসার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোট-বড় অনেক বাংলাদেশি গার্মেন্টস উদ্যোক্তা রয়েছে। সেখানে প্রায় একশ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এভাবে আরও অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে। তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে ইতালির মাটিতে। রাষ্ট্রদূত আরও বলেন, শুনে খুশি হবেন- ইদানীং বাংলাদেশ থেকে সিরামিক আসছে। এভাবে বাংলাদেশের মার্কেট আরও প্রসারিত হচ্ছে ইতালিতে। এ সময় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার বিষয়ে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলমসহ রোম দূতাবাসের একাধিক কর্মকতা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা