নিউজ ডেক্স
আরও খবর
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা
মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের
বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার
বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্টা
বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৯ শতাংশ
জুলাই মাসের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মূলত খাদ্যবহির্ভূত পণ্যের দাম কিছুটা কমার কারণে এই স্বস্তি মিলেছে। তবে নিম্ন আয়ের মানুষের উদ্বেগের কারণ, খাদ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা এখনও অব্যাহত আছে।
সার্বিক মূল্যস্ফীতি এখন ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। অবশ্য, সার্বিক কমলেও আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। রোববার (৭ সেপ্টেম্বর) সংস্থার ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিবিএসের প্রতিবেদন বলছে, আগস্টে খাদ্যবহির্ভূত পণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। মাসটিতে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯ শতাংশে নেমেছে। আগের মাসেও যা ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।
মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই কমছে। গত জুনে মূল্যস্ফীতি ৯ দশমিক শুন্য ৫ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে আসে, যা ছিল গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]