নিউজ ডেক্স
আরও খবর
একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ
নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা
কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি
ডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ, খাবার থাকলেও ক্রয়ের সামর্থ্য নেই
সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ
বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ
আখেরি মোনাজাত আজ, দলে দলে যোগ দিচ্ছেন মুসল্লিরা
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ রোববার সকাল ৯টায়। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত ৫০ লাখ মুসল্লি সামিল হবেন বলে আশা করছেন শুরায়ী নেজাম বা জুবায়ের অনুসারীরা।
এদিকে ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। আছেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা।
এবারের বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে আজ রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]