‘আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে’ – বর্ণমালা টেলিভিশন

‘আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ May, ২০২৫ | ১০:৪৬ 193 ভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগ দুঃশাসন গুম, খুন, জুলুম, চুরি ও লুটপাট স্বজাতি বর্বরতার কারণে। এখানে সমস্যা আওয়ামী লীগ, অন্য কিছু নাই। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের কারণেই গণঅভ্যুত্থান অপরিহার্য হয়ে পড়েছিল। তারা সীমাহীন লুটপাট, চুরি, গুম ও খুন জুলুম করেছে। দেশ একেবারে ধ্বংস করে দিয়েছে। তারা সীমাহীন বেপরোয়া হয়ে উঠেছিল। তাদের রাজনৈতিকে রাজনীতি বলার কোনো সুযোগ নেই। সেটা ছিল সন্ত্রাসবাদী, ফ্যাসিবাদ। কাছেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। সিলেট ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শনিবার দুপুর ২টার দিকে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে। জনগণের সব অধিকার লুণ্ঠন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করেছে। বিদেশে পাচার করেছে। একটানা দুইটা নয় অনেকটা হত্যা ঘটিয়েছে, তাদের আর বাংলাদেশ রাজনীতি করার কোনো অধীকার নেই। খুব দ্রুত আওয়ামী লীগের রাাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামীর বাংলাদেশ সুন্দর করে সাজানোর প্রস্ততি নিতে হবে। সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। আত্মশক্তি অর্জন করে নিজে সৎ হয়ে সব অন্যায় অধীকারের রিরুদ্ধে লড়তে হবে। বাংলাদেশকে একটা মানবতাবাদী আদর্শ দেশ হিসেবে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন