অল্প দিনেই বেশ আলোচনা-সমালোচনার পাত্র ওসি ফরিদ আহমেদ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫
১০:৪৭ পূর্বাহ্ণ
153 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

অল্প দিনেই বেশ আলোচনা-সমালোচনার পাত্র ওসি ফরিদ আহমেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:৪৭ 153 ভিউ
ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মাত্র ১৬৯ দিন দায়িত্ব পালন করেছেন ফরিদ আহমেদ। এই অল্প দিনেই বেশ আলোচনা-সমালোচনার পাত্র হয়েছেন তিনি। তিনবার জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো-টলারেন্স, গরিবদের দান-সদকা এবং মসজিদে নিয়মিত নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত করে স্থানীয়দেরও প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু এসবই ছিল তার ছদ্মবেশ! তলে তলে নানা অপকর্ম করেছেন এই ওসি, যা ফাঁস হয় বৃহস্পতিবার তাকে বদলির পর। জানা গেছে, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ওসি ফরিদ নান্দাইলে যোগ দেন। ৫ দিন পর ১ অক্টোবর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর জুয়াড়ি ও মাদক কারবারিদের ধরে জেলহাজতে পাঠান। পাশাপাশি মসজিদে বসে নিয়মিত কুরআন তেলাওয়াত, জিকির ও নামাজ পড়তে ভুলতেন না। এতে অনেকের কাছে তিনি ছিলেন ধার্মিক ওসি। শুধু তাই নয়, রাস্তায় পড়ে থাকা মানুষকে নিজ অর্থে চিকিৎসা দিয়ে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে মানবিক ওসি হিসাবেও প্রশংসা পেয়েছেন। তবে এই ছদ্মবেশের আড়ালে বিভিন্ন অপকর্ম করে বেড়ান ওসি ফরিদ। মাদক কারবারিদের ধরে ৫৩/৫৪ ধারায় চালান করে নিতেন মোটা অঙ্কের বকশিশ। এতে পরদিনই ওইসব আসামি ছাড়া পেয়ে যেত। তেমনি ফ্যাসিস্ট সরকারের দোসর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের ধরেও মামলা বাণিজ্য করেন। বিভিন্ন হাটবাজারে সরকারি খাস জায়গায় গড়ে ওঠা দোকান, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন তিনি। বাজারসংলগ্ন সড়ক ও জনপথের জায়গায় অস্থায়ী ব্যবসায়ীদের ধরে এনে জেলহাজতে পাঠাতেন। আবার নিয়মিত সাপ্তাহিক ও মাসিক চাঁদার বিনিময়ে সেই জায়গায় ব্যবসার সুযোগ করে দিতেন। এছাড়া কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে মালামাল নিয়ে টাকা দেননি তিনি। নান্দাইল উপজেলা সদর বাজারের ওষুধ ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, তাকে আওয়ামী লীগ নেতা হিসাবে ধরে থানায় নিয়ে যান ওসি ফরিদ। পরে কঠিন মামলা দিয়ে জেলের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করেন। বর্তমানে দেলোয়ার জেলহাজতে রয়েছেন। এছাড়াও নান্দাইল চৌরাস্তা বাজারের ব্যবসায়ী রুবেল, কাজল মিয়াসহ আরও কয়েকজনকে ধরে এনে জেলহাজতে পাঠানোর হুমকি দেন তিনি। পরে মাসিক ২ হাজার-৫ হাজার টাকা চাঁদা দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। প্রতি মাসেই লোক পাঠিয়ে ওসি টাকা নিতেন। এরই মধ্যে ২৪ নভেম্বর ওসি ফরিদ মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ পুরস্কার পান। এরপর ২ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য বিষয়ে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি। এর ১১ দিন পর ১৩ ফেব্রুয়ারি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তিনি আবারও জেলার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। ফলে তার এসব ‘গৌরব’র আড়ালে ঢাকা পড়ে যায় সব অপকর্ম। কিন্তু বৃহস্পতিবার অজ্ঞাত কারণে তাকে ময়মনসিংহ পুলিশ অফিসে বদলি করা হয়। ফলে শুক্রবার ভোর রাতেই তড়িঘড়ি করে ময়মনসিংহ পুলিশ অফিসে যোগ দেন তিনি। ওসির বদলির খবরে পাওনাদাররা থানায় এসে ওসিকে খুঁজতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর শুক্রবার রাতে থানায় এসে দুজন পাওনাদারে টাকা পরিশোধ করেন ওসি। নান্দাইল বাজার প্রাইম কালেকশনের মালিক মোফাজ্জল হোসেন খান রেণু বলেন, ওসি ফরিদ আমার কাছ থেকে ফ্রিজ, ফার্নিচারসহ বিভিন্ন পণ্যসামগ্রী নিয়েছিলেন। শুক্রবার বকেয়া ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা পরিশোধ করেন তিনি। সূবর্ণ ইলেকট্রনিক্সের মালিক ব্যবসায়ী ফরহাদ মিয়া জানান, ওসির কাছ থেকে তিনিও বকেয়া ১১ হাজার টাকা ফেরত পেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ওসি ফরিদ আহমেদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো আমার নামে গুজব রটানো হচ্ছে। তবে পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছি। এখানে ভুল বোঝাবুঝি হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে