অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, অতঃপর… – বর্ণমালা টেলিভিশন

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ৬:৩৯ 57 ভিউ
দক্ষিণ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রানওয়ে থেকে ছিটকে যাওয়ার পর মন্ত্রীবাহী একটি বিমানে আগুন ধরে যায়। ভাগ্যক্রমে কঙ্গোর খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা দুর্ঘটনা থেকে বেঁচে যান। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনার কথা জানান একজন কর্মকর্তা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান দেশটির খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা ও তার সহযাত্রীরা। খবর আনাদোলু এজেন্সির ঘটনার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মন্ত্রীর যোগাযোগ উপদেষ্টা আইজ্যাক নেইম্বো বলেন, রাজধানী কিনশাসা থেকে উড়ে আসা বিমানটি লুয়ালাবা প্রদেশের কোলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। কিছুক্ষণ পরে, বিমানটিতে আগুন ধরে যায়। নেইম্বো বলেন, আগুন লাগার আগে বিমানটি থেকে প্রায় ২০ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছিল, তবে লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত গত শনিবার কোলওয়েজির কালন্ডো খনিতে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়। আর সেই পরিস্থিতি মূল্যায়ন করতে কোলওয়েজি যাচ্ছিলেন মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা। আর তখনই বিমান অবতরণের সময় বিমানে আগুনের এ দুর্ঘটনা ঘটে। সূত্র: আনাদোলু এজেন্সি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি