‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা ইস্যুতে বিতর্ক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন নির্মাতা – বর্ণমালা টেলিভিশন

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা ইস্যুতে বিতর্ক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন নির্মাতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ১০:৫৯ 148 ভিউ
কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পাল্টা জবাবে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরপরই বলিউডে শুরু হয় তার ওপর ভিত্তি করে সিনেমা বানানোর তোড়জোড়। অভিযানের মাত্র দুই দিনের মাথায় একটি প্রযোজনা সংস্থা পোস্টার প্রকাশ করায় শুরু হয় ব্যাপক সমালোচনা। শেষমেশ বিতর্কের মুখে ক্ষমা চাইলেন নির্মাতা উত্তম মাহেশ্বরী। ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে অন্তত ১৫টি সিনেমা নাম নিবন্ধন করেছে বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থা। এর মধ্যেই নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ারস নামে দুই প্রযোজনা সংস্থা দ্রুত সিনেমা নির্মাণের ঘোষণা দেয় এবং একটি পোস্টার প্রকাশ করে। ছবির পরিচালনায় ছিলেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা। পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যুদ্ধকালীন বাস্তবতা ও প্রাণহানির আবহে ‘বাণিজ্যিক সিনেমা ঘোষণাকে’ অনেকেই অমানবিক ও অপ্রয়োজনীয় বলে আখ্যায়িত করেন। সমালোচনার মুখে পরিচালক উত্তম মাহেশ্বরী বলেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে “অপারেশন সিঁদুর”–এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’ বিতর্কের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সিনেমার পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে। প্রেক্ষাপট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সিনেমা নির্মাণের আগ্রহ বলিউডে নতুন নয়। তবে এবারের দ্রুত পদক্ষেপ ঘিরে সমালোচকরা বলছেন, সেনা অভিযান নিয়ে তাৎক্ষণিকভাবে সিনেমা বানানো না শুধু অসময়োচিত, বরং দেশের সংবেদনশীলতাকেও আঘাত করে। এই ঘটনার পর আপাতত নির্মাতারা পেছনের সারিতে সরে গেলেও, সিনেমাটি আদৌ নির্মিত হবে কি না বা অন্য সংস্থাগুলো এ বিষয়ে কী অবস্থান নেবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই