নিউজ ডেক্স
আরও খবর
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু
তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার
বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’
পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের
পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ
শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প
শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘাতের ঘটনা ঘটেছে। পরিস্থিতির কারণে একাধিক কারখানায় উৎপাদন বন্ধ এবং বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর মিরপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় শ্রমিকদের অবস্থানের পর মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকাতেও সড়ক অবরোধ করা হয়।
শ্রমিকদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাদের অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১১ ও মিরপুর-১২ এলাকায় সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগও এসব এলাকায় যান চলাচল বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]