১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার – বর্ণমালা টেলিভিশন

১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৮ 132 ভিউ
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ের মাধ্যমে ১৪ বছর পর টেস্ট সিরিজ জিতল সফররত অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপরের দুই সফরে অজিরা ২০১৬ সালে লঙ্কানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ ও ২০২২ সালে ১-১ ড্র করে। গলের এই টেস্টেও লঙ্কানরা যে হেরে যাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শনিবার তৃতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২১১ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। তখন লঙ্কানদের লিড ছিল মাত্র ৫৪ রানের। গতকালের অনুমান সত্যি হয়েছে আজ রবিবারই। চতুর্থ দিনে খুব বেশি এগোতে পারেনি লঙ্কানরা। গুটিয়ে গেছে মাত্র ২৩১ রানে, টিকেছে দিনের প্রথম ৬ ওভার মাত্র। এতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ৭৫ রানের। ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতির আগেই মোটে ১৭.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। একপেশে জয়ের বিনিময়ে সফরকারীদের হারাতে হয় কেবল ওপেনার ট্রাভিস হেডের উইকেট। এতে সিরিজ নিশ্চিত হয় ২-০ ব্যবধানে। ২৩ বলে ২০ রান করে প্রবাধ জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন হেড। এরপর দল জিতিয়ে মাঠ ছাড়েন উসমান খাজা ও মার্নাস লাবুশেন। খাজা ৪৪ বলে ২৭ আর লাবুশেন ৩৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। এর আগে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা: ২৫৭ ও ২৩১ (ম্যাথুস ৭৬, মেন্ডিস ৫০, ডি সিলভা ২৩; কুনেম্যান ৪/৬৩, লায়ন ৪/৮৪) অস্ট্রেলিয়া: ৪১৪ ও ৭৫/১( খাজা ২৭, লাবুশেন ২৬, হেড ২০; জয়াসুরিয়া ১/২০)

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান