১২ হাজার বিদেশি সেনার বন্দোবস্ত করছে সিরিয়া – বর্ণমালা টেলিভিশন

১২ হাজার বিদেশি সেনার বন্দোবস্ত করছে সিরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:১১ 74 ভিউ
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সেনাবাহিনীতে থাকা হাজার হাজার বিদেশি যোদ্ধাকে আফ্রিকার বিভিন্ন দেশে স্থানান্তরের পরিকল্পনা করছে। বুধবার সিরিয়ান সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ‘অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ কমাতেই’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ইরেম নিউজ। সূত্রের দাবি, সিরিয়ায় বর্তমানে ১০ থেকে ১২ হাজার বিদেশি যোদ্ধা রয়েছে, যা আল-আসাদ সরকারের পতনে সহায়তাকারী মোট বাহিনীর ১০ থেকে ২০ শতাংশ। বিশ্লেষকদের মতে, সিরিয়ার রাজনৈতিক পুনর্গঠন, কূটনৈতিক স্বীকৃতি এবং পুনর্গঠন সহায়তার বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা অনেকটাই নির্ভর করছে এই বিদেশি যোদ্ধাদের ভাগ্য কী হবে তার ওপর। এর আগে সিরিয়ার নতুন প্রশাসন কিছু বিদেশি যোদ্ধার সেনাবাহিনীতে ভূমিকা বৈধ করার চেষ্টা করলেও, তাদের উপস্থিতি এখনো সিরিয়ার বৈশ্বিক স্বীকৃতি লাভের পথে বড় বাধা হয়ে আছে। এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাতেও এই ইস্যু বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দেশের অভ্যন্তরেও বিদেশি যোদ্ধা ইস্যু ক্রমেই জটিল আকার ধারণ করছে। অভিযোগ রয়েছে, সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু যোদ্ধা দামেস্ক ও উপকূলীয় শহরগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল ও তল্লাশি অভিযান চালাচ্ছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আফ্রিকায় স্থানান্তরের এ পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, কিংবা সংশ্লিষ্ট দেশগুলো এতে রাজি হয়েছে কি না; তা এখনও স্পষ্ট নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী ৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ ‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’ যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন কারাগারে ভোট উৎসব আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি মাছউদ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ