১১১ কোটি টাকার বাংলো কাকে উপহার দিলেন কোহলি? – বর্ণমালা টেলিভিশন

১১১ কোটি টাকার বাংলো কাকে উপহার দিলেন কোহলি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ | ৬:৩৩ 55 ভিউ
ভারতীয় ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে কিংবদন্তি হয়ে আছেন বিরাট কোহলি। ৩৬ বছর বয়সী এই এরকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বলছেন। ওয়ানডে কত দিন খেলবেন, সেই ব্যাপারেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিরাট কোহলি এবার খবর হলেন ভাইকে বিলাসবহুল এক বাংলো উপহার দিয়ে। এক প্রতিবেদন থেকে জানা গেছে, গুরুগ্রামে এক বাংলোর জেনারেল পাওয়ার অব অ্যাটোর্নি (জিপিএ) কোহলি তার ভাই বিকাশ কোহলিকে দিয়েছেন। বাংলোর দাম ৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১১০ কোটি ৮১ লাখ ৫২ হাজার টাকা। সূত্রের বরাতে ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, কোহলি ও তার পরিবার লন্ডনে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ভাইকে এই বাংলো দালিলিক। ১৪ অক্টোবর কোহলি গুরুগ্রামের ওয়াজিরাবাদ তেহসিল অফিসে গিয়েছিলেন। ঠিক তার পরের দিন (১৫ অক্টোবর) কোহলি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ‘বিরাট কোহলি কি আইপিএল থেকে অবসর নিচ্ছে? আরে না। কোহলি প্রতিজ্ঞা করেছে যে সে তার প্রথম ও শেষ ম্যাচ শুধু বেঙ্গালুরুর হয়ে খেলবেন। সে যেহেতু প্রতিজ্ঞা করেছে, তাহলে এই সিদ্ধান্ত থেকে সরছে না। তবে অনেকে বলছেন, সে বাণিজ্যিক চুক্তি করেনি। খেলোয়াড়দের চুক্তি, বাণিজ্যিক চুক্তি—এই দু্ই ধরনের চুক্তি রয়েছে।’ আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ৮৬৬১ রান করেছেন কোহলি। ৮ সেঞ্চুরি ও ৬৩ ফিফটি রয়েছে তার আইপিএল ক্যারিয়ারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প