হিলিতে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

হিলিতে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:০৭ 128 ভিউ
দিনাজপুরের হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ফরিদুল ইসলাম নামে একজন আটক করা হয় এবং মোফাজ্জল হোসেন নামে একজন পালিয়ে যায়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সারাদিন অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ী ও মাদক উদ্ধার করে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান।  আটককৃত ফরিদুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার রহিদুল বিশ্বাসের ছেলে এবং পলাতক আসামী মোফাজ্জল হোসেন (৫০) একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে। দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আটককৃত এবং পলাতক আসামী দীর্ঘ দিন যাবত নিজ বাড়িতে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। পরে তাদের বাড়িতে মাদকদ্রব্য অধিদপ্তরের টিম অভিযান পরিচালনা করে ফরিদুল ইসলামের বাড়ি থেকে একটি সিগারেটের প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য হেরোইন চার গ্রাম এবং একই সিগারেটের প্যাকেটে মোড়ানো ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের বাড়ি হতে খাটের ওপর তোষকের নিচ থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। আটককৃত আসামির নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক স্থানীয় থানাতে সোপর্দ করা হয়। পরে সেখান থেকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী