হাসিনার চরিত্রে অভিনয় করা নিয়ে অনুশোচনা ছিল না নুসরাত ফারিয়ার – বর্ণমালা টেলিভিশন

হাসিনার চরিত্রে অভিনয় করা নিয়ে অনুশোচনা ছিল না নুসরাত ফারিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১০:৫৮ 139 ভিউ
গণহত্যার দায়ে অভিযুক্ত দল আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি জড়িত ছিলেন না নুসরাত ফারিয়া। তবে ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার পর বিভিন্ন সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। একবার তো এও বলে বসেছিলেন যে, ‘প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে।’ তখন থেকেই পতিত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী হিসেবে দেখা হয় নুসরাত ফারিয়াকে। যার জেরে গতকাল রোববার (১৮ মে) ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক হন তিনি। পরে তাকে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তিনি, তা নিয়ে গত মার্চে প্রথমবার মুখে খোলেন নুসরাত ফারিয়া। তাকে একটি পডকাস্টে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন? এ প্রশ্নের উত্তর ফারিয়া ইংরেজিতে দেন, যার বাংলা করলে দাঁড়ায়— ‘আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। মুজিব সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল— এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোনো রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। তিনি বলেন, ‘আমি বলতে চাইছি— এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫ বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি, তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’ নুসরাত বলেন, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি, তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না। একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে তা নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না।’ গেল বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর লম্বা সময় নিভৃতেই ছিলেন নুসরাত ফারিয়া। তবে গত রোজার ঈদের সময় ফের বিনোদন অঙ্গনে সরব হন তিনি। ঈদে তার সিনেমা ‘জ্বিন-৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমার তুলনায় খুব একটা সাড়া ফেলতে পারেনি ‘জ্বিন-৩’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?