হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ – বর্ণমালা টেলিভিশন

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৪৬ 158 ভিউ
শারীরিক দুর্বলতা ও অবসাদের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোববার (১৩ জুলাই) তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শতবর্ষে পা দেওয়া এই প্রবীণ রাজনীতিক বর্তমানে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি আছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মাহাথির এখন পর্যবেক্ষণে থাকলেও তার অবস্থা স্থিতিশীল এবং আশা করা হচ্ছে, রোববার সন্ধ্যার মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাবশালী এই নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের হৃদ্‌রোগজনিত ইতিহাস। মাহাথির এর আগেও একাধিকবার বাইপাস সার্জারি করিয়েছেন এবং গত কয়েক বছরে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। সর্বশেষ তিনি ২০২৩ সালের অক্টোবর মাসে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মাহাথির মোহাম্মদের ১০০তম জন্মদিন এবং তার স্ত্রী হাসমা মোহদ আলির ৯৯তম জন্মদিন ছিল শনিবার। জন্মদিন উপলক্ষে তারা একটি পারিবারিক পিকনিকের আয়োজন করেন। মাহাথির নিজেই গাড়ি চালিয়ে পিকনিক স্পটে যান এবং সেখানে প্রায় এক ঘণ্টা সাইকেল চালান। পরে তাকে ক্লান্ত ও দুর্বল দেখায়, যার পরিপ্রেক্ষিতে জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষ না করেই তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর দেশ শাসন করেন তিনি। পরে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে ২০১৮ সালে আবারও ক্ষমতায় ফিরে আসেন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সেই সরকার মাত্র দুই বছরের মধ্যেই ভেঙে যায়। ২০২২ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের