নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান
৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের
সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল
চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য
মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার
ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের
হামাস ক্ষমতায় থাকলে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে না ইসরাইল: নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রোববার (৬ জুলাই) ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনা হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাম্প বলছেন, তার আশা দ্রুতই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হবে।
তবে আজ যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু জানিয়েছেন, হামাস ক্ষমতায় থাকবে এমন কোনো চুক্তিতে তারা সম্মত হবেন না।
এ দখলদার বলেছেন, আমরা এমন কোনো পরিস্থিতি হতে দেব না যেটি কিডন্যাপার ও হত্যাকারীদের উদ্বুদ্ধ করে। যার অর্থ হামাসের সামরিক সক্ষমতা শেষ করা। হামাস গাজায় থাকবে না।
নেতানিয়াহু দাবি করেছেন, ইসরাইল সামনে এমন কিছু দেশের সঙ্গে শান্তিচুক্তি করবে যা কেউ কল্পনা করেনি। সম্প্রতি সিরিয়া, লেবানন এমনকি সৌদি আরবের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা উঠেছে। তবে সৌদি জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়, এখন তাদের প্রধান লক্ষ্য হলো গাজার যুদ্ধবিরতির চুক্তি।
সূত্র: টাইমস অব ইসরাইল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।