হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও – বর্ণমালা টেলিভিশন

হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ | ৪:২৮ 41 ভিউ
এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত আট জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম হান্টা ভাইরাসের এটিই একমাত্র ধরন। বুধবার (১৩ মে) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি জানায়, ‘আটটি ঘটনায় পরীক্ষাগারে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে। দুটি সম্ভাব্য ও একটি ঘটনার ফল এখনও চূড়ান্ত হয়নি। ওই ব্যক্তির আরও পরীক্ষা চলছে।’জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া এই ক্রুজ জাহাজে যাত্রা শুরুর পর এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। ডব্লিউএইচও জানায়, মৃতদের মধ্যে দুই জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছিল। তৃতীয় ব্যক্তিকে ‘সম্ভাব্য’ আক্রান্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাধারণত আক্রান্ত ইঁদুরের মল-মূত্র ও লালার মাধ্যমে হান্টা ভাইরাস ছড়ায়। এই বিরল রোগের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বর্তমান প্রাদুর্ভাবের সব আক্রান্তই ওই ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন। যার পরীক্ষার ফল এখনও নিশ্চিত হয়নি, তিনি একজন মার্কিন যাত্রী। তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। ডব্লিউএইচও জানায়, একটি পরীক্ষায় পজিটিভ এবং অন্যটিতে নেগেটিভ ফল আসার পর বর্তমানে তার আরও পরীক্ষা চলছে। তবে তার শরীরে এখন কোনো উপসর্গ নেই। প্রাদুর্ভাবের উৎস এখনও জানা যায়নি। ডব্লিউএইচও বলছে, মূল সংক্রমণটি ক্রুজযাত্রা শুরুর আগেই ঘটেছিল। কারণ প্রথম আক্রান্ত, ৭০ বছর বয়সি এক ডাচ নাগরিক, ৬ এপ্রিল উপসর্গ দেখাতে শুরু করেন। অথচ এই ভাইরাসের সুপ্তিকাল এক থেকে ছয় সপ্তাহ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি