হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ আগস্ট, ২০২৬
৫:০২ পূর্বাহ্ণ
37 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬ | ৫:০২ 37 ভিউ
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করছে ইরান। তেহরানের এমন দাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপসাগরীয় দেশগুলো। খবর আল-জাজিরার কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল-এতাইবি বলেছেন, প্রণালিতে নৌ চলাচল নিয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধকালীন দর-কষাকষিরই অংশ। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আল-এতাইবি বলেন, ইরানের কাছে ওমানের সঙ্গে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়গুলো প্রায় একই। ইরান যেটিকে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক লঙ্ঘন বলে দাবি করছে, তার জন্য ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। তিনি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানকে কী দিতে হবে—এটি এখন বড় প্রশ্ন। নৌ চলাচলের স্বাধীনতার বিনিময়ে ইরানের জব্দ করা আরও সম্পদ ছেড়ে দেওয়া হবে কি না, সেটিও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আল-এতাইবির মতে, ইরানের এই দাবি কোনো নীতিগত অবস্থান নয়। বরং যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ তৈরির জন্য একটি দর-কষাকষির হাতিয়ার। আর এ কারণেই উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি এখন হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করে, তাহলে এক বা দুই মাস পর আবারও একই ধরনের দাবি করতে পারে। এতে আলোচনা দীর্ঘায়িত হয়ে ‘শেষ না হওয়া’ দর-কষাকষিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি আলোচনায় পারস্পরিক আস্থা তৈরিতে সহায়ক নয়। আল-এতাইবি বলেন, সংকট সমাধানে ওমানের মধ্যস্থতায় ইরান-আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা পুনরায় শুরু করা প্রয়োজন। জব্দ করা ইরানি সম্পদ এবং হরমুজ প্রণালির নৌ চলাচল—দুই ইস্যুতেই একটি সমঝোতায় পৌঁছাতে পারলে পরিস্থিতি এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!