হঠাৎ কেন ওয়ানডে অধিনায়ক থেকে বাদ পড়লেন রোহিত শর্মা? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ অক্টোবর, ২০২৫
৮:২৭ পূর্বাহ্ণ
104 ভিউ

হঠাৎ কেন ওয়ানডে অধিনায়ক থেকে বাদ পড়লেন রোহিত শর্মা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৮:২৭ 104 ভিউ
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন দুই ভারতীয় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা কেবল ওয়ানডে ফরম্যাটের দরজাটা খোলা রেখেছেন। শনিবার (০৪ অক্টোবর) আগপর্যন্ত রোহিতই ছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। যেখানে বিশ্ব ক্রিকেটে তার চেয়ে বেশি সফলতা আছে কেবল একজনের। সেই অধ্যায় শেষ হয়েছে গতকাল, আচমকাই ওয়ানডের নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া হলো। নিজেদের ইতিহাসে সেরা ওয়ানডে অধিনায়কের এভাবে ছাটাই হওয়াটা অনেকেই মানতে পারছেন না। রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যাখ্যা দিয়ে ভারতীয় প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছেন, ‘রোহিত এবং কোহলির ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে তা তাদের সিদ্ধান্ত। তবে আমাদের দৃষ্টিকোণ থেকে বলতে পারি– তিনটি ভিন্ন ফরম্যাটে তিনজন অধিনায়ক নিয়ে চালিয়ে যাওয়া বাস্তবিক অর্থে অসম্ভব। তিন অধিনায়কের সঙ্গে কাজ করাটা নির্বাচক এবং কোচদের জন্যও কঠিন।’ আগারকারের ব্যাখ্যায় আরেকটি বিষয় স্পষ্ট যে, ভারত সহসাই হয়তো এক অধিনায়কের পথে হাঁটতে চলেছে। শুভমান গিলের কাঁধে এখন পর্যন্ত দেওয়া হয়েছে টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বভার। আর টি-টোয়েন্টিতে রোহিতের অবসরের পর থেকে অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। তার অধীনেই সর্বশেষ টি-টোয়েন্টি এশিয়া কাপে জিতেছে ভারত। রোহিতকে ওয়ানডের নেতৃত্ব থেকে ছাটাইয়ের আগে কথা হয়েছে বলেও জানান আগারকার, ‘রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয় যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।’ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার ভাবনায় এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রোহিত-কোহলি। তবে সেই বিশ্বকাপকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাচ্ছে ভারত। প্রধান নির্বাচক জানান, ‘আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন ওয়ানডে বেশি খেলা হয় না। দুই বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমানকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে সে দল তৈরি করে নিতে পারে। ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছে।’ অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ফরম্যাটের সিরিজ খেলবে ভারত। এই সিরিজ দিয়ে মার্চের পর জাতীয় দলে ফিরলেন রোহিত-কোহলি। কারণ এরপর আর ভারতীয় দল ওয়ানডে খেলেনি। কিন্তু রোহিতকে ফেরানো হলো ওয়ানডের অধিনায়কত্ব কেড়ে দিয়ে। তার জায়গায় টেস্টের পর ওয়ানডে দলেরও নেতৃত্বভার তুলে দেওয়া হলো শুভমান গিলের কাঁধে। রোহিতের অধীনে ৫৬টি ওয়ানডে খেলে ভারত ৪২ ম্যাচে জিতেছে। অর্থাৎ, অধিনায়ক হিসেবে ফরম্যাটটিতে রোহিতের সাফল্য ৭৫ শতাংশ। বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মার ওপরে আছেন কেবল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড। তিনি ৮৪ ম্যাচে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়ে ৬৪ ম্যাচে জয় পান, যেখানে তার সাফল্যের হার ৭৬.২ শতাংশ। ভারতীয় অধিনায়কদের মধ্যে ওয়ানডেতে রোহিতের পর আছেন বিরাট কোহলি। তার অধীনে ভারত ৬৮.৪ শতাংশ (৯৫ ম্যাচে ৬৫ জয়) এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৫৫ শতাংশ ওয়ানডে ম্যাচ জিতেছে। তবে একদিক থেকে সবার ওপরে আছেন অধিনায়ক রোহিত শর্মা। একাধিক দেশে আয়োজিত ইভেন্টে তার অধীনে ভারত জিতেছে ৮৮.৮ শতাংশ ম্যাচ। যা বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ। রোহিতের অধীনে ভারত ওয়ানডে ফরম্যাটের ২০১৮ ও ২০২৩ এশিয়া কাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। এ ছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতানোর পর তিনি ফরম্যাটটি থেকে অবসর নেন। একাধিক দেশে আয়োজিত ইভেন্টে রোহিতের পর সর্বাধিক সাফল্য পান অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং (৮৪.৪ শতাংশ)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ